মাস্ক পরাতে বাড়ছে জরিমানা

ঢাকায় বিভিন্ন বয়সের মানুষজন মাস্ক পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, স্বাস্থ্যবিধি মানার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাস প্রতিরোধে আরও কঠোর হচ্ছে সরকার। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা বাড়ানোসহ অভিযান শুরু হবে। নাগরিকদের মাস্ক পরতে বাধ্য করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে অনির্ধারিত আলোচনায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে মাস্ক পরা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর নির্দেশ ও সরকারের অবস্থান জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






