প্রত্যেকের মাস্ক পরাতে ঢাকায় শুরু হবে অভিযান

ঢাকায় বিভিন্ন বয়সের মানুষজন মাস্ক পরে রাস্তায় দাঁড়িয়ে রয়েছে, স্বাস্থ্যবিধি মানার জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ
করোনাভাইরাসের সংক্রমণ রোধে এবার কঠোর পদক্ষেপ আসছে। বাইরে বের হওয়া প্রত্যেককেই মাস্ক পরাসহ সচেতনতা বাড়াতে পরিচালনা করা হবে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয় আলোচনা করা হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সংবাদিকদের বলেন, এ বিষয়ে ইতিমধ্যে গতকাল সংশ্লিষ্টদের বলে দেওয়া হয়েছে। দু–এক দিনের মধ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করবেন।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। এ জন্য সবাইকে আরেকটু প্রস্তুতি নিতে বলা হয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে প্রাতিষ্ঠানিক আর্থিক হিসাবের মধ্যে আনাসহ কয়েকটি উদ্দেশ্যে ‘জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের’ খসড়া অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন দেওয়া হয় বৈঠকে।






