চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাসুদ আজহার পাকিস্তানের কারাগারে নেই, দাবি ভারতের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মাসুদ আজহার-পাকিস্তানের কারাগারে নেই

পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহার পাকিস্তানের কারাগারে নয়, বরং ভাওয়ালপুরে নিজ সংগঠনের বিস্তৃত সদর দপ্তরে রয়েছেন বলে দাবি করেছে ভারত সরকার।

ভারত সরকারের কিছু সূত্রের দাবি, আজহারের সর্বশেষ অবস্থান তারা জানতে পেরেছে জইশ-ই-মোহাম্মদের সদর দপ্তর ‘মারকাজ সুবহানাল্লাহ’তে।

পাকিস্তান সরকার এর আগে দাবি করেছিল, এই জঙ্গি নেতা গ্রেপ্তার হয়ে পাকিস্তানের জেলে রয়েছেন।

গত মার্চে ভারত ও পাকিস্তান উভয় পক্ষই জানিয়েছিল, কিডনির সমস্যায় ভোগা আজহার পাকিস্তানের একটি সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার নিয়মিত ডায়ালিসিস চলছে বলেও জানানো হয়েছিল।

ভারতীয় ওই সূত্রগুলোর বরাতে এনডিটিভি জানায়, জইশ প্রধানের স্বাস্থ্য আগের চেয়ে ভালো। তবে পাকিস্তান সরকার আন্তর্জাতিক মহলে জঙ্গি ও জঙ্গিবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেয়ার কারণে তিনি বাইরে বের হচ্ছেন না।

চলতি বছরের মে মাসে মাসুদ আজহারকে ‘জঙ্গি’ হিসেবে ঘোষণা করে জাতিসংঘ। আজহারের দল জইশ-ই-মোহাম্মদ সর্বশেষ গত ১৪ ফেব্রুয়ারি ভারতশাসিত জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে হওয়া সন্ত্রাসী হামলার দায় স্বীকার করে।

ভয়াবহ ওই আত্মঘাতী হামলায় নিহত হন ৪০ জনেরও বেশি সিআরপিএফ জওয়ান।

ট্যাগ: জইশ-ই-মোহাম্মদপাকিস্তানভারতমাসুদ আজহার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্দরবানে দেয়াল ধসে নিহত ১

পরবর্তী

গরুর মাংস আমদানি প্রক্রিয়া বন্ধের দাবি খামারিদের

পরবর্তী
গরুর মাংস আমদানি

গরুর মাংস আমদানি প্রক্রিয়া বন্ধের দাবি খামারিদের

অজ্ঞানের ভান করে পড়ে গিয়ে ভাইরাল হলো কুকুর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগুনে নবজাতকদের মৃত্যু: তালাবদ্ধ ছিল পাকিস্তানের সেই হাসপাতালের দরজা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলুম-নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে নজরুল আমাদের শক্তি: রিজভী

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বাড়ছে, নিখোঁজ ৫৭৯

আগস্ট ২৭, ২০২৬

এমবাপের হ্যাটট্রিক, ভিনি-বেলিংহ্যাম কে ভালো খেললেন না রিয়ালের জয়ে

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT