ক্রিকেট

মাশরাফী করোনা আক্রান্ত

বাংলাদেশের ক্রিকেট তারকা মাশরাফী করোণা আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাশরাফী বিন মর্তুজা করোণা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, তার সুস্থতার জন্য প্রার্থনা করছে ভক্তরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিছুদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মাশরাফী বিন মোর্ত্তজার শাশুড়ি। এবার টাইগারদের সাবেক অধিনায়ক নিজেই আক্রান্ত হলেন। করোনা পরীক্ষায় পজিটিভ নড়াইল-২ আসনের সাংসদ মাশরাফী।

করোনায় আক্রান্ত মাশরাফী আছেন ঢাকাতেই। মিরপুরের বাসাতে আইসোলেশনে থাকবেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে এমন তথ্য।

করোনার ধাক্কা কঠিনভাবেই লেগেছে মাশরাফীর পরিবারে। এপ্রিলের মাঝামাঝি কোভিড-১৯ শনাক্ত হন তার নানা মাসুদ আহম্মেদ। জুনে আক্রান্ত হন শাশুড়ি ও তার স্ত্রী সুমনা হকের এক ভাগনি।

জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদের মধ্যে মাশরাফীই প্রথম আক্রান্ত হলেন। সাবেক ক্রিকেটার ও ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের বড় ভাই নাফিস ইকবাল কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে চট্টগ্রামের বাসায় আইসোলেশনে আছেন।

বিষয়:করোনা করোনাভাইরাস কোভিড-১৯ টাইগার ক্রিকেট নড়াইল-২ বাংলাদেশ ক্রিকেট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…