রাজনীতি

মাশরাফীর বিপক্ষে লড়বেন ফরহাদ

মাশরাফীর বিপক্ষে লড়বেন ফরহাদ

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফী বিন মোর্ত্তজার বিরুদ্ধে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলের প্রার্থী হয়েছেন ফরিদুজ্জামান ফরহাদ৷

ফরহাদ ২০ দলীয় জোটের ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান৷ তিনি মাশরাফীর বিরুদ্ধে ধানের শীষ নিয়ে লড়বেন।

শনিবার মনোনয়ন পেয়ে তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন মাশরাফী বিন মোর্ত্তজা। এতদিন তিনি জাতীয়ভাবে খেলতেন। এখন নিজে আওয়ামী লীগের নমিনেশন নিয়ে ব্র্যাকেডে সিল মেরেছেন৷

‘‘সে খেলার মাঠে এখন ভোটাভুটি হবে-নৌকা ভার্সেস ধানের শীষ৷ ব্যক্তির ইমেজে এখানে কাজ হবে না৷ যদি সুষ্ঠু ভোট হয় তাহলে ধানের শীষ জিতবে।’’

বিষয়:একাদশ জাতীয় নির্বাচন ফরহাদ মাশরাফী মাশরাফী বিন মর্ত্তোজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…