চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফীদের কী মন্ত্র দিয়ে গেলেন গ্রিনিজ?

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৮:০৫ অপরাহ্ণ ১৬, মে ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

গর্ডন গ্রিনিজ যখন বাংলাদেশের কোচ তখন আলোচনায়ই আসতে শুরু করেননি মাশরাফী-মুশফিক-মাহমুদউল্লাহরা। মিরাজ-সৌম্য-তাসকিনরা তো শিশু। তবে সবাই জানতেন বাংলাদেশকে বিশ্বকাপে তুলতে এ ক্যারিবিয়ানের অবদানের কথা। ১৯৯৭ সালে আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের নতুন জাগরণ। সাফল্যের ধারায় সেটিকে আরও উপরে নিয়ে গেছেন বর্তমান ক্রিকেটাররা। শুরুর স্বপ্নদ্রষ্টা বুধবার এলেন তাদের মাঝে। দিয়ে গেলেন সাফল্যের মন্ত্র।

বিসিবির একাডেমি মাঠে দাঁড়িয়ে ক্রিকেটারদের কাছে ডেকে অনেক কথাই বলেছেন গ্রিনিজ। বিশেষভাবে বলেছেন ম্যাচের সময় খুব বেশি মনযোগী থাকতে। কিংবদন্তি ব্যাটসম্যানের কথা মনোযোগ দিয়ে শুনেছেন আফগানিস্তান সিরিজের জন্য ক্যাম্পে থাকা ক্রিকেটাররা।

গ্রিনিজ ছিলেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং ব্যাটসম্যান। ম্যাচে সাফল্যের পেছনে ওপেনারের বড় ভূমিকার কথা বললেন। বাংলাদেশের টপঅর্ডার ব্যাটসম্যান কে, জানতে চাইলে হাত তোলেন তামিম ইকবাল। গ্রিনিজ বোঝান, একটা ম্যাচে ভালো করতে হলে ওপেনিংয়ে ভালো করাটা অনেক জরুরী। এটিই ম্যাচের গতিপথ নিয়ন্ত্রণ করে।

ক্রিকেটারদের প্রতি শুভকামনা জানিয়ে গ্রিনিজ বলেন, ‘কঠোর পরিশ্রম করে যাও, ফল মিলবেই। আশা করি তোমরা সফল হবে এবং বাংলাদেশকে অনেকদূর নিয়ে যাবে।’

পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসে ব্যস্তসময় পার করছেন গ্রিনিজ। টাইগারদের সাবেক কোচকে এরইমধ্যে ঘটা ঘরে সংবর্ধনা দিয়েছে বিসিবি। বুধবার দুপুরে পেয়েছেন ক্রিকেট সাপোটার্স অ্যাসোসিয়েশনের সংবর্ধনাও। সে অনুষ্ঠান শেষ করেই বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজের সঙ্গে চলে আসেন হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়ামে।

Reneta

বিসিবি কার্যালয়ে থাকা কর্মকর্তারা যখন জানতে পারেন গ্রিনিজ আসছেন, তখনই উৎসবের রোল পড়ে যায়। গাড়ি থেকে নামতেই সাবেক কোচকে বরণ করা হয় ফুল দিয়ে। পরে সোজা চলে যান স্টেডিয়ামের ভেতরে। ঘুরে দেখেন হোম অব ক্রিকেট। টাইগারদের ড্রেসিংরুমে বসে বোর্ড কর্তাদের সঙ্গে দীর্ঘক্ষণ আলাপের পর যান একাডেমি মাঠে।

গ্রিনিজের হাতে ক্রিকেটারদের অটোগ্রাফ সম্বলিত বাংলাদেশের লাল-সবুজ জার্সি তুলে দেন মাশরাফী। ফুলের তোড়া হাতে তুলে দিয়ে অভ্যর্থনা জানা মাহমুদউল্লাহ। ক্যাপ তুলে দেন মুশফিক। বুধবারের বিকেল হয়ে ওঠে স্মরণীয়।

১৯৯৭ সালে বাংলাদেশ আইসিসি ট্রফি জয়ের পর গোটা দেশ আনন্দের বন্যায় ভেসেছিল। সেই সাফল্যের নেপথ্য নায়ক গর্ডন গ্রিনিজের কথা সবারই জানা। অফস্পিনার মেহেদী হাসান মিরাজের বয়স তখন তিন বছর। বড় হয়ে শুনেছেন তার কীর্তিগাঁথা। বাংলাদেশ ক্রিকেটের বাঁকবদলের নায়কের সাক্ষাত পেয়ে অনুপ্রাণিত এ অলরাউন্ডার।

‘তখন অনেক ছোট ছিলাম। বয়স তিন বছর ছিল। ওনার নাম শুনেছি। বাংলাদেশ টিমের কোচ ছিলেন। কিন্তু তখন তাকে সামনাসামনি দেখিনি। সেদিন শুনলাম বাংলাদেশে এসেছেন, অনুষ্ঠান হয়েছে। তারপর সবকিছু হল।’

‘ভালো লাগছে। তিনি কিংবদন্তি। বাংলাদেশের কোচ ছিলেন। তার সাথে কথা বলে ভালো লেগেছে। উনি বললেন, কষ্ট করতে হবে, হার্ড ওয়ার্ক করতে হবে, এটা করলে ভালো হবে।’ -এভাবেই কিংবদন্তি-দর্শনের অনুভূতি জানান মিরাজ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গর্ডন গ্রিনিজলিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে নদ-নদীর পানি বাড়ছে, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

জুলাই ১০, ২০২৬

ভরিতে ২ হাজার ২১৬ টাকা বেড়েছে স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সংসদীয় ককাস

জুলাই ১০, ২০২৬

ওই গোলের আগে অবশ্যই হ্যান্ডবল হয়েছিল: মরক্কো কোচ

জুলাই ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT