চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির শেষ বার্তার দিনে সাইফউদ্দিনের শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৪৮ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

প্রেমাদাসার দুটি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। আগামী বৃহস্পতিবার এই ফরম্যাটে টাইগার জার্সিতে শেষবার নামবেন তিনি। তার মাঝে বাংলাদেশ ক্রিকেট খুঁজে পেয়েছিল টাইগারদের সাফল্যযাত্রা ঊর্ধ্বগামী রেখায় টেনে নেওয়ার রসদ। লাল-সবুজের জিয়ন কাঠি সেই মাশরাফি যেদিন ছোট ফরম্যাটকে বিদায় বলার মঞ্চ করে নিলেন, সেদিন পথ চলা শুর হলো আরেক তরুণের। মোহাম্মদ সাইফউদ্দিন, যার মাঝে সত্যিকারের একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ করছে বাংলাদেশ।

একজন পেস-অলরাউন্ডারের প্রত্যাশায় সাইফউদ্দিনের দিকে চাতক চোখ করেই ছিল টাইগার শিবির। সুযোগের শুরুটা হয় টি-টুয়েন্টি স্কোয়াডে ডাক পাওয়ার মধ্য দিয়ে। এবার অভিষেকটাও হয়ে গেল প্রেমাদাসায়। মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে লাল-সবুজের জার্সিতে অভিষিক্ত হলেন ২০ বছর বয়সী এই তরুণ।

বাঁহাতি ব্যাটসম্যান, ডানহাতি বোলার। ব্যাট হাতে ঝড় তুলতে পারেন। দ্রুত গতির পেস বোলিংটাও সমান কার্যকরী। বাংলাদেশ ক্রিকেটের হাহাকারের যে জায়গাটা- সেই একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজে হাঁটা দীর্ঘ পথের শেষ সংযোজন তিনি।

সাইফউদ্দিন চট্টগ্রামে সদ্য শেষ হওয়া ইমার্জিং টিমস এশিয়া কাপে বাংলাদেশের একাদশের সেরা পারফর্মারদের একজন ছিলেন। ৪ ম্যাচে ৭ উইকেট নেওয়ার পাশাপাশি লোয়ার অর্ডারে দুই ম্যাচে গুরুত্বপূর্ণ ৬৮ রান!

শ্রীলঙ্কায় তিন ওয়ানডে সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। বোর্ড প্রেসিডেন্ট একাদশের সঙ্গে ২২ মার্চ ডাম্বুলায় হওয়া ম্যাচে পরখ করতে উড়িয়ে নেওয়া হয়েছিল সাইফউদ্দিনকে। তাতে ২৬ রানে এক উইকেট আর ব্যাট হাতে দুই রানে অপরাজিত ছিলেন।

সম্ভাবনার জানানটা দিয়েছিলেন ঘরের মাঠে গত যুব বিশ্বকাপে। তাতে অলরাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেন ফেনীর এই ক্রিকেটার। পরে বিপিএল ও বিসিএলে নৈপুণ্য দেখান।

Reneta

এই অলরাউন্ডারের প্রথম শ্রেণির ক্রিকেটে ২৩ ম্যাচে ৩৪’র উপর গড়ে ৮৩৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৭৭। লিস্ট ‘এ’ ম্যাচেও ফিফটি আছে। এই দুই ধরনের ক্রিকেটে উইকেট ৫৯টি। সর্বশেষ দুটি প্রথম শ্রেণির ম্যাচে ইস্ট জোনের হয়ে ১১ উইকেট নেন। একটি অপরাজিত ফিফটির সঙ্গে মোট সংগ্রহ ৯০ রান।

টি-টুয়েন্টিতে এখন পর্যন্ত ৯ ম্যাচে মাত্র দুই ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন। সেখানে ১৩ বলে করেছেন ২২ রান। বিপিএলে টাইগারদের রঙিন পোশাকের অধিনায়ক মাশরাফির দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সেই খেলেছেন। দেশ ছাড়ার আগে চ্যানেল আই অনলাইনকে বলে গেছেন, সেই মাশরাফিই তার অনুপ্রেরণা।

পেস-অলরাউন্ডারের চাহিদা মেটাতে এক সময় দলের বর্তমান ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকে দিয়ে চেয়ে থেকেছে বাংলাদেশ। পরে সত্যিকারের একজন পেস-অলরাউন্ডারের অভাবে ভুগেছে দল। ফরহাদ রেজা, জিয়াউর রহমান, আলাউদ্দিন বাবু, মুক্তার আলিরা সুযোগ পেয়ে কাজে লাগাতে পারেননি, বা সুযোগ তৈরির পর্যায়ের আগেই আটকে গেছেন। সাইফউদ্দিনের সামনে থাকছে সেসব থেকে শিখে উজ্জ্বল ভবিষ্যতের সিঁড়ি গড়ার। প্রেমাদাসায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার সাইফউদ্দিন সেই সিঁড়ির প্রথম ধাপটাতেই পা রাখলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ সাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬

বিগত স্বৈরাচার ও ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার: জিএম কাদের

জুলাই ৪, ২০২৬

অভিনেত্রী শাওন-মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় অভিযোগ

জুলাই ৪, ২০২৬

মেসিকে বললাম তুমি সেরা: ভোজিনহা

জুলাই ৪, ২০২৬

আরব আমিরাতের ভিসার নিয়মে বড় পরিবর্তন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT