চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খেলার জন্য ফিট সাইফউদ্দিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ৩০, মে ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল বিভাগ থেকে ছাড়পত্র পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। সোমবার শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টিতে খেলতে বাধা নেই। চোট কাটিয়ে পুরোপুরি ফিট আবাহনী অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং করার সময় মাথায় বলের আঘাত পেয়েছিলেন সাইফউদ্দিন। সঙ্গে সঙ্গে হাসপাতালে যেতে হয়। ওই ম্যাচে আর মাঠে নামতে পারেননি। ‘কনকাসন সাব’ হিসেবে বোলিং করেন একাদশের বাইরে থাকা তাসকিন আহমেদ।

চিকিৎসকের পর্যবেক্ষণে থাকায় শুক্রবার তৃতীয় ওয়ানডেতেও খেলা হয়নি সাইফউদ্দিনের। তবে ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর আগে সুস্থ হয়ে উঠেছেন পেস-অলরাউন্ডার।

বিসিবি চিকিৎসক মঞ্জুরুল হোসাইন চৌধুরী জানালেন, সাইফউদ্দিন খেলার জন্য ফিট। আমাদের তরফ থেকে কোনো বাধা-নিষেধ নেই। সে খেলবে কী খেলবে না সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট ক্লাব।

সোমবার মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনে মুশফিকুর রহিমের আবাহনীর প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। খেলা শুরু সকাল ৯টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আবাহনীডিপিএল-২০২১ঢাকা প্রিমিয়ার লিগঢাকা প্রিমিয়ার লিগ-২০২১মোহাম্মদ সাইফউদ্দিনলিড স্পোর্টসসাইফউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ পর্যন্ত হেরেই গেলেন নায়ক সোহম

মে ৫, ২০২৬

ছেলে বিজয়ের ঐতিহাসিক সাফল্য, যা বলছেন বাবা-মা

মে ৫, ২০২৬

‘বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশার সময় দেবেন’

মে ৪, ২০২৬

ম্যানসিটিতে ছুটির দিনেও কাজ করতে আসেন গার্দিওলা

মে ৪, ২০২৬

হারলেন নায়িকা সায়ন্তিকা, বড় জয় রুদ্রনীলের!

মে ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT