চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাশরাফির মনে বড় স্বপ্ন

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৪:১০ পূর্বাহ্ণ ০৬, জুন ২০১৭
স্পোর্টস
A A

প্রথম ম্যাচে বাজেভাবে হারার পর দ্বিতীয় ম্যাচে ‘পড়ে পাওয়া’ এক পয়েন্ট। অধিনায়ক মাশরাফি এই এক পয়েন্ট দিয়েই সেমির স্বপ্নে উড়তে চাইছেন।

মাঠ ছাড়ার সময় স্টার স্পোর্টসকে অধিনায়ক বলেন, ‘এই পয়েন্ট আমাদের প্রচুর সাহায্য করবে। সামনে কঠিন একটি ম্যাচ খেলতে হবে। আমরা ভাগ্যবান।’

বাংলাদেশ এদিন টস জিতে আগে ব্যাটে করে ৪৪.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

সহজ টার্গেটের পথে হাঁটতে যেয়ে ১৬ ওভারে এক উইকেটে ৮৩ রান তুলে ফেলে অস্ট্রেলিয়া। এরপর নামে ঝুম বৃষ্টি। আর চার ওভার খেলা হলে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয় পেত স্মিথের দল। নিজেদের প্রথম ম্যাচেও বৃষ্টির কারণে এক পয়েন্ট নিয়ে খুশি থাকতে হয়েছিল তাদের।

প্রতিপক্ষের এমন অবস্থায় মাশরাফি কিছুটা ব্যথিত, ‘অস্ট্রেলিয়ার দুর্ভাগ্য। অন্যদিকে আমাদের আশা বেঁচে থাকায় আমরা ভাগ্যবান।’

সেমিতে যেতে হলে বাংলাদেশকে নিজেদের শেষ ম্যাচে জিততে হবে। সেক্ষেত্রে অস্ট্রেলিয়াকে পরের ম্যাচে হারতে হবে। ৯ জুন নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচ খেলবে মাশরাফির দল।

Reneta

‘আমরা সম্প্রতি আয়ারল্যান্ডে নিউজিল্যান্ডকে হারিয়েছি। তাই পরের ম্যাচ নিয়ে আমরা আশাবাদী।’ বলেন মাশরাফি।

বাংলাদেশি ব্যাটসম্যানদের ব্যর্থতার মিছিলে ব্যতিক্রম ছিলেন শুধু তামিম। তিনি একা করেন ৯৫, বাকিরা মিলে করেন ৮৭। প্রথম ম্যাচে দেশসেরা ওপেনার করেছিলেন ১২৮।

তামিমের এমন ব্যাটিংকে বিস্ময়কর বলছেন বাংলাদেশ দলপতি, ‘তামিম দারুণ ব্যাট করেছে। কিন্তু কোনও সমর্থন ছিল না। তাদের বোলাররাও ভালো করেছে। এর ভেতর তামিম বিস্ময়কর ব্যাটিং করে গেছে।’

মাশরাফি আশা করছেন সামনের ম্যাচেও এই ধারা অব্যাহত থাকবে, ‘আশা করি সে এটা বজায় রাখবে, সেই সঙ্গে অন্যরাও তাকে যথাযথ সঙ্গ দিতে পারবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-অস্ট্রেলিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

পর্তুগাল জার্সিতে শেষ ম্যাচ কিনা, জানালেন রোনালদো

জুলাই ৭, ২০২৬

ইউরো শিরোপা জয় বিশ্বকাপের সমতুল্য: রোনালদো

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

কৃষক অপহরণের অভিযোগে এনসিপি নেতা আটক, থানার সামনে বিক্ষোভ

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আবারও সংসদে বসছে বাজেট অধিবেশন

জুলাই ৭, ২০২৬

জাতীয় সঞ্চয় স্কিমের মুনাফার হার নিয়ে নতুন নির্দেশনা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT