চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় সৌদি বাদশাহকে হত্যার পরিকল্পনা বানচাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৫ অপরাহ্ণ ০৭, মার্চ ২০১৭
আন্তর্জাতিক
A A
বাদশা সালমান

সৌদি বাদশা সালমান

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে হত্যার উদ্দেশ্যে করা সন্ত্রাসীদের একটি পরিকল্পনা বানচাল করে দিয়েছে মালয়েশিয়ার পুলিশ। বাদশাহ যখন মালয়েশিয়ায় সফর করেছেন সে সময় তার ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। মালয়েশিয়া পুলিশের আইজির বরাতে দেশটির ইংরেজি দৈনিক দ্য স্টার অনলাইন এ খবর জানিয়েছে।

গত মাসে বাদশাহ সালমান এবং তার সফরসঙ্গীদের ওপর হামলার পরিকল্পনা সন্দেহে সাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে মালয়েশিয়ার পুলিশ।

নর্থ কোরিয়ার নেতা কিম জং উনের সৎভাই কিম জং ন্যামের মৃত্যুর ঘটনায় মালয়েশিয়া-নর্থ  কোরিয়া কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই খবর বের হলো।

মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে গত মাসের ২৬ তারিখ মালয়েশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান।

মালয়েশিয়া পুলিশের আইজি খালিদ আবু বকর জানা, ‘কুয়ালালামপুরে সফরের সময় সন্ত্রাসীরা আরব রাজ পরিবারের সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। আমরা সঠিক সময়ে তাদের প্রতিহত করে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছি।’

রোববার মালয়েশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, এক মালয়েশিয়ান এবং ছয় বিদেশিকে আটক করেছেন পুলিশ। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার, চারজন ইয়েমেনের এবং একজন পূর্ব এশিয়ার নাগরিক। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গত মাসের ২১ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয়।

Reneta

আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত কয়েক বছরে কয়েকশ জনকে আটক করেছে মালয়েশিয়া।

এশিয়ার বেশ কয়েকটি দেশে সফরে বেরিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এই সফরের প্রথমেই তিনি মালয়েশিয়ায় যান। সেখানে সফর শেষ করে বর্তমানে বাদশাহ সালমান ইন্দোনেশিয়ায় সফর করছেন। সেখানে তিনি ১২ দিন সফর করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি বাদশাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১৫, ২০২৬

মোসাদের ‘গোপন এজেন্ট’ আহমাদিনেজাদ, গৃহবন্দী আইআরজিসির হাতে

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT