প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আবদুল আজিজ আল সউদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রী বুধবার বিকেলে আরগায়ে রাজপ্রাসাদে সৌদি বাদশাহ’র সঙ্গে সাক্ষাৎ করেন। তারা বৈঠকে দু’দেশের পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। বৈঠক শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
সৌদি বাদশাহ এবং পবিত্র দু’টি মসজিদের খাদেম সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে শেখ হাসিনা চারদিনের সরকারি সফরে গত মঙ্গলবার সন্ধ্যায় সৌদি আরবে পৌঁছেন।








