চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মালয়েশিয়ায় মাদ্রাসায় ভয়াবহ আগুন, বহু হতাহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৩ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার কুয়ালালামপুরে একটি মাদ্রাসায় ভয়াবহ আগুনে ২২ শিক্ষার্থীসহ ২৪ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ ৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সিএনএন জানিয়েছে, প্রাথমিক তথ্যে ২৫ জনের মৃত্যুর কথা বলা হলেও পরে কুয়ালালামপুর পুলিশ ২৪ জনের কথা নিশ্চিত করে। আগুন থেকে ৫ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

মাদ্রাসার শিক্ষার্থীদের বয়স ৫ থেকে ১৮ বছরের মধ্যে। নিহত বাকি দু’জন মাদ্রাসার শিক্ষক।

স্ট্রেইটস টাইমস জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে দারুল কুরআন ইত্তিফাকিয়া তাহফিজ সেন্টার নামের শিক্ষা প্রতিষ্ঠানের তিনতলা ভবনের সবচেয়ে ওপরের তলায় আগুন লাগে। খবর পেয়ে জরুরি সহায়তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, ততক্ষণে ভবনের প্রায় ৯০ শতাংশই তখন আগুনের কবলে।

ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের মুখপাত্র সোইমান জাহিদ সাংবাদিকদের বলেন, ভবনের ভেতর থেকে তখনো চিৎকার শোনা যাচ্ছিল। দমকলবাহিনীর প্রথম দলটি গিয়ে নিচতলা থেকে কোনোমতে পাঁচ শিশুকে উদ্ধার করে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীদের ধারণা, ধোঁয়ায় শিক্ষার্থীদের মৃত্যু হয়েছে।

Reneta

ভবনে আটকে পড়াদের বেশিরভাগই বের হওয়ার সুযোগ পায়নি বলে প্রাথমিক তদন্তে বলা হয়েছে। জাহিদ বলেন, মৃতদেহগুলো ভয়াবহভাবে দগ্ধ অবস্থায় ভবনের তিনটি ভিন্ন জায়গায় পাওয়া গেছে। বেশিরভাগই একসঙ্গে স্তুপ অবস্থায়। একটি মৃতদেহ শুধু সামনের দরজার কাছে ছিল। এ থেকে মনে করা হচ্ছে, ভেতরে আটকে থাকা লোকজন একসঙ্গে ছুটোছুটি করে বের হওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারেনি।

‘আমার পর্যবেক্ষণ থেকে বলতে পারি, ভবনের জানালায় গ্রিল লাগানো ছিল, যেগুলো ভেতর থেকে খোলা যায় না,’ বলেন মুখপাত্র, ‘আর এই গ্রিলের কারণেই ভেতরে থাকা লোকজন আগুনের সময় জানালা দিয়ে বের হতে পারেনি। শুধু দরজার কাছাকাছি থাকা ৫ শিক্ষার্থী দরজা দিয়ে এবং উদ্ধারকর্মীদের সহায়তায় বেরিয়ে আসতে সক্ষম হয়।’-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিজ বিষয়ক মন্ত্রী টেংকু আদনান টেংকু মনসুর জানিয়েছেন, মাদ্রাসাটি স্থানীয় কর্তৃপক্ষের লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালাচ্ছিল।

দ্য স্টার পত্রিকা জানায়, অগ্নি নিরাপত্তা বিষয়ক অনুমোদনপত্রের জন্য আবেদন করেছিল মাদ্রাসাটি। সেটি প্রক্রিয়াধীন ছিল। অথচ সেই অনুমোদনপত্র পাওয়ার আগেই মাদ্রাসা তার কাজ শুরু করে দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনমালয়েশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শেকড়’ শুধু সিনেমা নয়, নিজের ভেতরে ফেরার গল্প: প্রসূন রহমান

জুলাই ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রেলারের বিতর্ক উড়িয়ে নোলানের ‘দ্য অডিসি’র বিশ্বজয়!

জুলাই ৩০, ২০২৬

ফিফার ‘পরিকল্পনা’ বাস্তবায়ন হলে বিশ্বকাপ ‘বয়কট’ করবে উয়েফা

জুলাই ৩০, ২০২৬

রাজধানীতে ডাকাতির সময় নারীকে শ্বাসরোধে হত্যা

জুলাই ৩০, ২০২৬

‘ডিজিটাল রূপান্তরে কোনো প্রান্তিক জনগোষ্ঠী পিছিয়ে থাকবে না’

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT