মার্চ হবে জেমসময়!
গেল বছর মার্চের ১ তারিখে মহসিন হল মাঠের মঞ্চে দেখা গিয়েছিলো তাকে। এক বছর পর সেই মার্চেই ফিরছে নগর বাউল ও জেমস...

আকাশের নিচে একটি মহিলা গিটারিস্ট তার পারফরম্যান্স উপভোগ করছেন, চারপাশে মাইক ও অন্যান্য সঙ্গীত সরঞ্জামসহ।. Channel i News – চ্যানেল আই নিউজ
সর্বশেষ ২০২০ সালের ১ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠের মঞ্চে দেখা গিয়েছিলো ‘নগর বাউল’ খ্যাত জেমসকে। এরপর করোনার কারণে এক বছর এই শিল্পীকে কোনো মাধ্যমে পারফর্ম করতে দেখা যায়নি। এক বছরের বিরতি ভেঙে সেই মার্চেই গানের মঞ্চে ফিরছে নগর বাউল ও জেমস।
গুরু খ্যাত জেমস ভক্তদের জন্য এমন আনন্দ সংবাদটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন।
সোমবার বিকেলে তিনি বলেন, গেল বছর মার্চের এক তারিখে জেমস ভাই মঞ্চে গান করেন। এরপর করোনার কারণে দীর্ঘ এক বছর মঞ্চে উঠা হয়নি। তবে আসছে ৫ মার্চ থেকে আবারও নগর বাউল ও জেমস ভাইকে নিয়মিত মঞ্চে পাওয়া যাবে।
তিনি জানান, ৫ মার্চ একটি কর্পোরেট শোর মাধ্যমে মঞ্চে ফিরছেন জেমস ভাই। এরপর এসএসসি-২০০১ ব্যাচের ২০ বছর পূর্তি উপলক্ষে মিরপুর ১৪ নম্বর পিএসসি কনভেনশন হলে ‘ক্লাসরুম’ আয়োজিত কনসার্টে অংশ নিবেন তিনি। এই দুই শোসহ মার্চে মোট ৪ থেকে ৫টি শোতে জেমস ভাইকে দেখা যাবে।
নিয়মিত স্টেজ শো ছাড়াও সর্বশেষ এই শিল্পীকে ২০১৭ সালে ‘সত্ত্বা’ ছবিতে গাইতে দেখা যায়। এই ছবির ‘তোর প্রেমেতে অন্ধ আমি’ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং সেই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করে।
জেমসের গাওয়া সেরা ১০ গানের মধ্যে, বাংলাদেশ, জেল থেকে আমি বলছি, মা, দুখিনী দুঃখ করো না, লেইস ফিতা লেইস, বাবা কতো দিন, বিজলী, দুষ্টু ছেলের দল, মিরাবাঈ, পাগলা হাওয়া, গুরু ঘর বানাইলা কী দিয়া উল্লেখযোগ্য।






