চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে মঞ্চে আসছে ফ্রাইডে থিয়েটারের ‘ফানুস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২০
বিনোদন
A A

যাত্রা শুরু করছে নতুন নাট্যদল ফ্রাইডে থিয়েটার। নতুন এ নাট্য সংগঠনটি তাদের প্রযোজনায় মঞ্চে আনছে প্রথম ‘ফানুস’।আগামী মার্চেই এটি মঞ্চের দর্শক দেখতে পারবেন জানিয়েছেন নিকুল কুমার মণ্ডল, যিনি এটি রচনা, সংলাপ, চিত্রনাট্য রচনার পাশাপাশি পরিচালনাও করেছেন।

গেল ২৪ জানুয়ারি বাংলাদেশ শিল্পকলা একাডেমির ১ নম্বর মহড়া কক্ষে মহড়ায় অংশ নেয় ফ্রাইডে থিয়েটার।

নির্দেশক নিকুল এটাকে মঞ্চ সিনেমা বলতে চাইলেন। বলেন, ‘‘ফানুস’ গল্পটা সমসাময়িক সমস্যা ও বাস্তবতার ফিউশনে উপস্থাপিত। মানুষ মানুষকে ক্ষমা করে আবার মালিক যিনি অদৃশ্য ঈশ্বর বা ভগবান বা আল্লাহ তিনিও মানুষকে ক্ষমা করেন। কিন্তু প্রকৃতি মানুষকে ক্ষমা করে না। এমনই এক ভাবনাকে আঁকড়ে ধরে এর গল্প।’

‘ফানুস, যে আগুনে আত্মহারা আনন্দে ফুলে ফেঁপে দূর আকাশে পুড়ে হয় ছাই, মানুষ তার জ্ঞানত/অজ্ঞানত ভুলের বেড়াজালে আবদ্ধ রয়’- এই বক্তব্যকে উপজীব্য করেই নির্মিত ‘ফানুস’। নির্দেশকের ভাষায়, ‘জনগণই যে সমাজ সংস্কারের মূল হাতিয়ার সে কথাই বলতে চেষ্টা করেছি এখানে।’

তিনি আরও বলেন, ‘মঞ্চ -নাটকের প্রায়োগিক ভাষা কৌশল, উপস্থাপন সবকিছুই আধুনিক মানুষের কাছাকাছি যাবার জন্য যথেষ্ট নয়। কিন্তু আমার চিন্তার দৃশ্যমান উপস্থাপনের জন্য মঞ্চই উত্তম। তাই ‘ফ্রাইডে থিয়েটার’ নিয়ে চেষ্টা করে যাচ্ছি ‘ফানুস’ গল্পটি মঞ্চায়নের ক্ষেত্রে আধুনিক সরঞ্জামের বাঙলা, হিন্দি, ইংরেজি নাচ-গান, প্রজেক্টর সবকিছুর সর্বাধিক ব্যবহারের মাধ্যমে বাণিজ্যিকভাবে দর্শকের সামনে তুলে ধরতে।

Reneta

সেজন্য আমরা ভাষাগত দিকেও ‘ফানুস’ গল্পটিকে বলছি, লিখছি মঞ্চ-সিনেমা। আমরা স্বল্প সময়ে সর্বাধিক মানুষের কাছাকাছি যেতে চাই সহজভাবে। ‘ফানুস’ নাচগানে ভরপুর বাণিজ্যিক ধারার গল্প। মঞ্চে প্রদর্শন হলেও এটি অনুভবে বাণিজ্যিক সিনেমা।’

‘ফানুস’ মঞ্চ-সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চৈতী চক্রবর্তী। আরও আছেন তারেক, পাইলট, সাকিব, আলি নূর, আপন, শাওন, কাউছার, সোহান, সাগর, রাহাত, জাহিদ, সাগর রেইন, ইতিশা, জীবন, আহমেদ জীবন, এলিন, রাজুসহ অনেকে। এর সঙ্গীত করেছেন শান স্বপন, পোশাকে আছেন ফারজানা এনি, আলোকসজ্জায় তানজিল, রূপসজ্জায় তন্ময়, প্রজেকশনে মোহাম্মদ সাগর, প্রকাশনায় বিজয় খান হাসু, মঞ্চ-ব্যবস্থাপনায় সজীব ও প্রযোজনায় ফ্রাইডে থিয়েটার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: থিয়েটারফানুসলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ব্যাংকিং খাতে সমন্বিত পুনরুদ্ধারের পথে হাঁটতে হবে: ড. মো. তৌহিদুল আলম খান

জুন ৮, ২০২৬

নিউইয়র্কের পেন স্টেশনে ছুরিকাঘাতে আহত ৫

জুন ৮, ২০২৬

যুক্তরাষ্ট্রে ইংল্যান্ডের বিশ্বকাপ ক্যাম্পের কাছে গোলাগুলি, আহত ৯

জুন ৮, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্ত থেকে দুইদিন পর ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

জুন ৮, ২০২৬

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর বিকল্প নেই: ট্রাম্প

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT