চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্চে অনলাইন স্ট্রিমিংয়ে চমক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৫ অপরাহ্ণ ০২, মার্চ ২০২১
বিনোদন
A A

বর্তমান সময়ে সারা বিশ্বজুড়েই বিনোদনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হলো ওটিটি প্লাটফর্ম। নেটফিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, জি-৫, হটস্টার, টি-সিরিজ, ডিজনি প্লাস হটস্টার সহ আরো বেশকিছু প্লাটফর্ম ইতোমধ্যে লাখ লাখ গ্রাহক তৈরী করেছে। আর এখানে ওয়েব সিরিজের পাশাপাশি মুক্তি পাচ্ছে সিনেমাও!

চলতি মাসে বিভিন্ন অনলাইন প্লাটফর্মগুলোতে আসছে হলিউড ও বলিউডের বেশ কিছু ছবি। যারা নিয়মিত ওটিটির গ্রাহক, তারা এক নজরে দেখে নিতে পারেন ফিচারটি:

অ্যামাজন প্রাইম ভিডিও 
কামিং টু আমেরিকা
এডি মারফি অভিনীত এবং ক্রেগ ব্রেওয়ার পরিচালিত ‘কামিং টু আমেরিকা’ ছবিটি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে আগামী ৫ মার্চ।

ট্রিপল এক্স:  দ্য রিটার্ন অব জেন্ডার কেস
হলিউডে ‘ত্রিপল এক্স: দ্য রিটার্ন অব জেন্ডার কেস’ দিয়ে অভিষেক করেছিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। অভিনেতা ভিন ডিজেলের বিপরীতে দীপিকা অভিনীত ‘ট্রিপল এক্স’ ছবিটির পরিচালনা করেছেন ডি জে কারুসো। ছবিটি অনলাইনে স্ট্রিমিং হবে ১৫ মার্চ।

বেওয়াচ
বলিউডের সীমা পেরিয়ে এখন হলিউডে প্রিয়াঙ্কা। হলিউডে ‘কোয়ানটিকো’র পর ‘বেওয়াচ’ টিভি সিরিয়াল দিয়ে নিজেকে নতুন ভাবে উপস্থাপন করেছেন প্রিয়াঙ্কা। ডোয়াইন জনসনের বিপরীতে প্রিয়াঙ্কা অভিনীত ‘বেওয়াচ’ সিরিয়ালটি অনলাইনে স্ট্রিমিং হবে ১৫ মার্চ।

Banglabid

জি ৫
কবুল হ্যায়
রোমান্টিক ঘরানার জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কবুল হ্যায়’ এবার ফিরছে ‘কবুল হ্যায় ২.০’ নিয়ে। যেখানে করণ সিং গ্রোভার এবং সুরভী জ্যোতি সহ আরো অনেকেই অভিনয় করবেন। ১০ পর্বের এই সিরিজটি অনলাইনে স্ট্রিমিং হবে আগামী ১২ মার্চ।

সাইলেন্স…ক্যান ইউ হেয়ার ইট?  
আবান ভুরুচা দেওহানস পরিচালিত থ্রিলার ঘরানার এই ছবিতে অভিনয় করেছেন মনোজ বাজপেয়ী, প্রাচী দেশাই সহ আরও অনেকেই। এটি অনলাইনে স্ট্রিমিং হবে আগামী ২৬ মার্চ।

এএলটি বালাজি
দ্য ম্যারিড ওম্যান
সাহির রাজা পরিচালিত ঋদ্ধি ডোগরা এবং মনিকা ডোগরা অভিনীত ‘দ্য ম্যারিড ওম্যান’ সিনেমাটি মূলত একটি দম্পতির। এটি অনলাইনে স্ট্রিমিং হবে আগামী ৮ মার্চ।

Reneta

ডিজনি প্লাস হটস্টার
মার্ভেল স্টুডিওজ অ্যাসেম্বেলড
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের পরবর্তী সিরিজ হলো ‘মার্ভেল স্টুডিওজ অ্যাসেম্বেলড’। যেটি অনলাইনে স্ট্রিমিং হবে আগামী ১২ মার্চ।

দ্য ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার সিজন ১
অ্যাভেঞ্জার্সের ইভেন্টগুলো অনুসরণ করে নির্মিত ‘দ্য ফ্যালকন এন্ড দ্য উইন্টার সোলজার’ এর ১ম এবং নতুন সিরিজটি পরিচালনা করেছেন কারি স্কোগল্যান্ড এবং প্রযোজনা করেছেন ম্যালকম স্পেলম্যান। এটি অনলাইনে স্ট্রিমিং হবে আগামী ১৯ মার্চ।

নেটফ্লিক্স
বোম্বে বেগমস
দীর্ঘদিন পরে ‘বোম্বে বেগমস’ ওয়েব সিরিজের মধ্য দিয়ে কামব্যাক করছেন বি টাউনের এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী পূজা ভাট৷ যদিও এতদিন তিনি ক্যামেরার পিছনে কাজ করেছেন, তবে এবার পর্দায় ফিরলেন। মুক্তির অপেক্ষায় থাকা এই ওয়েব সিরিজটিতে পূজা ভাট ছাড়া আরও অভিনয় করেছেন শাহানা গোস্বামী, অমৃত সুভাষ, প্লাবিতা বোরঠাকুর ও আধ্যা আনন্দ সহ আরও অনেকেই। ওয়েব সিরিজটি অনলাইনে স্ট্রিমিং হবে আগামী ৮ মার্চ।

সনি এলআইভি
লাভ জে অ্যাকশন
‘লাভ জে অ্যাকশন’ ওয়েব সিরিজটির মূখ্য চরিত্রে অভিনয় করেছেন অনুজ সিং ঢাকা, কঙ্গন বড়ুয়া নাঙ্গিয়া, পুুরু চিবার, রোহিত চৌধুরী, প্রিয়াঙ্ক তিওয়ারি। থ্রিলারে ভরপুর এই ওয়েব সিরিজ সম্পর্কে যদিও তেমন কিছুই প্রকাশিত হয়নি তবে সম্প্রতি প্রকাশ্যে আসা এর টিজারকে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। এটিও চলতি মাসের যেকোন দিনই অনলাইনে স্ট্রিমিং হতে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যামাজন প্রাইম ভিডিওজি-৫টি সিরিজনেটফিক্সপ্লাবিতা বোরঠাকুরবলিউডলিড বিনোদনশাহানা গোস্বামীহটস্টারহলিউড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬

মিরাজ ৫, হাসানের ৩ উইকেট, ৫৭ করলেই ইতিহাস লিখবে বাংলাদেশ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে রাজনীতিতে সক্রিয় নারীদের পরিবার ও ক্যারিয়ার সামলানো নিয়ে নতুন আলোচনা

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফুল দেওয়ার প্রলোভনে ৯ বছরের শিশুকে ধর্ষণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়ে পাওয়া গেল তৃণমূলের প্রবীণ নেতা আশিস বন্দ্যোপাধ্যায়ের মরদেহ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT