আন্তর্জাতিক

কেনিয়ায় মার্কেটে অগ্নিকাণ্ড, বহু হতাহত

কেনিয়া-নাইরোবি-আগুন

কেনিয়ার রাজধানী নাইরোবিতে একটি মার্কেটে আগুন লেগে এখন পর্যন্ত অন্তত ১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আগুনে দগ্ধ ও বিষাক্ত ধোঁয়ায় অসুস্থ হয়েছে ৭০ জনেরও বেশি।

নিহতদের মধ্যে ৪ জন শিশু বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, বুধবার গভীর রাতে শহরের গিকোম্বা মার্কেটে হঠাৎ আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে। মার্কেটের বহু দোকান ও সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে।

সেইন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে মার্কেটের কোনো একটি কক্ষে আগুন লেগে তা কিছুক্ষণের মধ্যেই আশপাশের দোকান এবং আবাসস্থলগুলোতে ছড়িয়ে পড়ে।

আগুনের খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর ৯০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনতে সফল হয়।কেনিয়া-নাইরোবি-আগুন

গিকোম্বা নাইরোবির সবচেয়ে বড় উন্মুক্ত মার্কেটগুলোর একটি। এই মার্কেটে পোশাক ও জুতো থেকে শুরু করে কাঁচাবাজারের সরঞ্জামাদিও পাওয়া যায়।

এই মার্কেটে কিছুদিন পর পরই আগুন লাগার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় পত্রিকা স্ট্যান্ডার্ড। বেশিরভাগ ক্ষেত্রেই শত্রুতামূলক অগ্নিকাণ্ড হিসেবে সেগুলোকে সন্দেহ করা হয়।

তবে এবারের আগুনের কারণ এখনো জানা যায়নি।

বিষয়:কেনিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…