যুক্তরাষ্ট্রের যেসব সেনারা সিরিয়ায় ড্রোন হামলার সঙ্গে যুক্ত তাদের একটি ‘হিটলিস্ট’ প্রকাশ করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ৭০ জনের বেশি সেনার নাম সম্বলিত লিস্ট প্রকাশ করে তাতে বলা হয়েছে, ‘তারা(মার্কিন সেনা) যেখানে রয়েছে তাদের সেখানেই হত্যা করো’।
ব্রিটিশ দৈনিক ‘দ্য সানডে টাইমস’ জানায়, যে হ্যাকাররা এই ‘হিটলিস্ট’ প্রকাশ করেছে তারা ব্রিটেনের সাথে যুক্ত এবং তাদের নাম দেওয়া হয়েছে ‘ইসলামিক স্টেট হ্যাকিং ডিভিশন’। এতে যে ৭০ জন মার্কিন সেনার নাম রয়েছে তাতে নারী সদস্যরাও রয়েছেন।
এতে সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, ‘তারা যেখানে রয়েছে সেখানেই হত্যা করো। তাদের দরজা কড়া নাড়ো এবং শিরচ্ছেদ করো। তাদের ছুরিকাঘাত করো অথবা বোমা মারো।’
গ্রুপটি আরো দাবি করেছে, তারা ব্রিটেনর প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তাদের একটি ‘গোপন গোয়েন্দা’ ইউনিট রয়েছে এবং যাতে তারা ভবিষ্যতে ব্রিটেনের রয়েল এয়ার ফোর্স (আরএএফ) ড্রোন অপারেটর চিহ্নিত করতে পারে।
নতুন ‘হিটলিস্টের’ উপরে আইএসআইএসের পতাকা ও তাদের বৈশিষ্ট্যগুলি উপস্থিত রয়েছে। এর শিরোনাম করা হয়েছে‘টার্গেট ইউনাইটেড স্টেটস মিলিটারি’। এই ‘হিটলিস্ট’ টুইটার ছাড়াও সংগঠনের ‘জাস্টপোষ্ট’ নামের একটি ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
অনুসন্ধান চালিয়ে ‘দ্য সানডে টাইমস’ জানিয়েছে, আইএসের ‘হিটলিস্ট’ আসল।







