চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আরেক নারী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৯ পূর্বাহ্ণ ০৫, মে ২০১৫
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে নারী হিসেবে কেবল হিলারী ক্লিনটন একাই অংশ নিচ্ছেন না। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখাচ্ছেন আরেক নারী। তার নাম কারলি ফিওরিনা। সোমবার রিপাবলিকান পার্টি থেকে নমিনেশনের জন্য নিজের নাম ঘোষণা করেছেন তিনি।

৬০ বছর বয়সী ফিওরিনা এবিসির ‘গুড মর্নিং আমেরিকা’তে বলেন, ‘হ্যাঁ আমি প্রেসিডেন্ট পদের জন্য নির্বাচনে দাঁড়াচ্ছি এবং মনে হয় আমিই সবচেয়ে যোগ্য নারী। কারণ অর্থনীতি ঠিক কিভাবে কাজ করে সেটা ভালোমতোই বুঝি।’

হিউলেট প্যাকার্ডের সাবেক এই সিইও এরআগে কখনোই নির্বাচনে জেতেন নি। ২০১০ সালে সিনেট নির্বাচনে সেন. বারবারা বক্সার আইএনের কাছে হেরে যান ফিওরিনা। তখন থেকেই তিনি রক্ষণশীল নারী ভোটারদের একত্রিত করার জন্য কাজ করে যাচ্ছেন। সেটাকে তিনি ক্ষমতা উদঘাটনমূলক প্রজেক্ট হিসেবেই অভিহিত করেছেন।

রাজনৈতিক শ্রেণীর উর্ধে গিয়ে প্রেসিডেন্ট নির্বাচনের সময় এসেছে বলেই মনে করেন ফিওরিনা। হিলারি ক্লিনটনকে খুবই বুদ্ধিমত্তাসম্পন্ন এবং কর্মঠ কর্মী মনে করলেও তার স্বচ্ছতা নিয়ে অভিযোগ আছে এই নারীর। তিনি বলেন,‘আমি তার অনেক কাজের প্রশংসা করি। কিন্তু তিনি বিশ্বাসযোগ্য নন, স্বচ্ছও নন।’

এসময় বেনগাজী হামলা, ক্লিনটনের বাড়ির ই-মেইল সার্ভার এবং ক্লিনটন ফাউন্ডেশনে বিদেশি বিনিয়োগের কথাও তুলে ধরেন তিনি।

তবে ফিওরিনা মনে করেন সবকিছু ছাড়িয়ে তার ব্যবসা এবং প্রযুক্তিজ্ঞানই হোয়াইট হাউজের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রেসিডেন্ট নির্বাচনযুক্তরাষ্ট্রহিলারী ক্লিনটন
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT