চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেক্স টিলারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৯ অপরাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রেক্স টিলারসন। সিনেটে পূর্ণাঙ্গ ভোটে ৫৬-৪৩ ব্যবধানে মনোনয়ন পেলেন তিনি।

হোয়াইট হাউজের ওভাল অফিসে টিলারসনকে শপথবাক্য পাঠ করান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ট্রাম্পের মানসিক স্বাস্থ্য এবং অর্থমন্ত্রীর মনোনয়ন নিয়ে ডেমোক্র্যাটদের বিক্ষোভের মুখেই এমন সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট।

এর আগে সিনেট কমিটিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রেক্স টিলারসনের নাম অনুমোদন করা হয়। সিনেটের শুনানিতে সিরিয়ায় রুশ বিমান হামলা চালানোয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলতে অস্বীকৃতি জানিয়েছিলেন টিলারসন। রাশিয়ায় টিলারসনের ব্যবসায়িক স্বার্থ থাকায় এ বক্তব্যে তিনি বিতর্কিত হয়েছিলেন।

এমন কিছু কারণে সিনেট কমিটিতে নিজ দলের সদস্য মার্কো রুবিও’র সমর্থন হারালেও শেষ পর্যন্ত রুবিও সিদ্ধান্ত বদলানোর ফলে মাত্র এক ভোটের পার্থক্যে ১১-১০ ব্যবধানে অনুমোদন পান রেক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পরেক্স টিলারসন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন ‘বাভি’

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা-পাহাড়ধসে দুর্যোগ মোকাবিলায় বিজিবি মোতায়েন

জুলাই ১২, ২০২৬

ঢাকার লেক পুনরুদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ, বন্ধ হবে লেকে অবৈধ বর্জ্য সংযোগ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার ট্রেন চলাচল শুরু

জুলাই ১২, ২০২৬

জন্মদিনে প্রিয়জনের শুভেচ্ছায় আবেগাপ্লুত পূর্ণিমা

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT