মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসির চাত্তানুগা’র দু’টি সামরিক ঘাঁটিতে এক বন্দুকধারীর গুলিতে ৪ মেরিন সেনা নিহত হয়েছে। চাত্তানুগার মেয়র অ্যান্ডি বার্কে জানিয়েছেন, পাল্টা গুলিতে হামলাকারীও নিহত হয়।
এ হামলার ঘটনাকে ‘অভ্যন্তরীণ সন্ত্রাসী’ ঘটনা হিসেবে বিবেচনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র ।
দু’টি আলাদাস্থানে আধাঘণ্টা ধরে এই হামলা চলে। প্রথমে বন্দুকধারী আবদুল আজিজ একটি সেনা নিয়োগ কেন্দ্রের দরজায় একঝাঁক গুলিবর্ষণ শেষে সাত মাইল দূরে একটি নৌঘাঁটিতে হামলা চালিয়ে ৪ মেরিন সেনাকে হত্যা করে।
এরপর পাল্টা হামলায় ওই বন্দুকধারীও নিহত হন।







