চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন নিয়ে কোন দেশগুলোর বেশি আগ্রহ

রেজাউল করিম রেজাউল করিম
১:৫৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০১৬
আন্তর্জাতিক
A A

ভোটের দিনের আগে অনেক আমেরিকানই মনে করতে পারেন যে নির্বাচন নিয়ে তারাই শুধু ক্লান্তিতে ভুগছেন। কিন্তু গুগল সার্চে অন্য ইঙ্গিত পাওয়া যাচ্ছে। গুগলের পর্যবেক্ষণ অনুযায়ী যুক্তরাষ্ট্রের জনগণের চেয়েও মার্কিন নির্বাচন নিয়ে বেশি আগ্রহী বিশ্বের অন্যান্য দেশের মানুষ।

গুগল সার্চের গত এক সপ্তাহের পরিসংখ্যান বলছে, মার্কিন নির্বাচন সংক্রান্ত তথ্যাদি খুঁজতে সেদেশের জনগণের চেয়ে অন্য দেশের লোকজনই বেশি খোঁজ করেছে। গত ৭ দিনে বিশেষ করে কানাডা, উগান্ডা, ঘানা, আয়ারল্যান্ড এবং নাইজেরিয়া থেকে সবচেয়ে তথ্য খোঁজ করা হয়েছে।

এসব দেশ ছাড়াও মহাদেশভিত্তিক বিভিন্ন দেশের মানুষ যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়ে কী ধরনের তথ্য খুঁজেছে এবং আগ্রহ দেখিয়েছে তার একটা পরিসংখ্যানও তুলে ধরেছে গুগল।

ইউরোপ
ইউরোপের দেশগুলোর মধ্যে মার্কিন নির্বাচনের তথ্য খোঁজার দিক থেকে প্রথমে রয়েছে আয়ারল্যান্ড। সেখানে নির্বাচন সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর জনপ্রিয়তাও এ কয়দিনে বহুগুণে বেড়েছে। গত এক সপ্তাহে ‘ট্রাম্পের জয়’ এই নামের সার্চ আয়ার‌ল্যান্ডে বেড়েছে ৫ হাজার গুণ। আর হিলারির জয়ের উপর বাজির খেলা খেলে একটি বেটিং সাইট এরইমধ্যে ১ দশমিক ১ মিলিয়ন ডলার উপার্জন করে ফেলেছে।

এশিয়া
এশিয়ায় মার্কিন নির্বাচনের তথ্য খোঁজার দিকে দিয়ে শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। সেদেশের জনগণ বেশি সার্চ করেছে হিলারির ইমেইল সংক্রান্ত এফবিআই’র নথি। হিলারির ইমেইলের নতুন তদন্তের খবর প্রকাশিত হলে সিঙ্গাপুরের শেয়ার বাজারেও এর প্রভাব পড়ে। তবে সেখানকার বেশির ভাগই হিলারির জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেছেন।

আফ্রিকা
আফ্রিকার দেশগুলোর মধ্যে উগান্ডার মানুষ বেশি খুঁজেছে কখন নির্বাচন এবং সাম্প্রতিক করা সব ধরনের জনমত জরিপ। আর নাইজেরিয়ার মানুষ খুঁজেছে হিলারি সংক্রান্ত তথ্যসহ সিএনএন এবং অন্যাদের জনমত জরিপ।

Reneta

অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ানরা ফলাফল মিস করতে চায় না। যেহেতু মার্কিন টাইম জোন থেকে অনেক দূরে তাই তারা তাদের তারিখ অনুযায়ী ঠিকঠাক তথ্য চায়। শুধু যুক্তরাষ্ট্র না, গুগল সার্চে দেখা যাচ্ছে অস্ট্রেলিয়ানরা অন্য দেশের নির্বাচনের দিকেও ভাল রকমের নজর রাখে। যেমন গত সপ্তাহে অনুষ্ঠেয় লেবানন নির্বাচনের দিকেও নজর ছিল অস্ট্রেলিয়ানদের।

অস্ট্রেলিয়ানরা ছাড়া এই মহাদেশে নিউজিল্যান্ডের লোকজন মার্কিন নির্বাচন নিয়ে খবরা-খবর রাখছে। কিউইরা গত সপ্তাহজুড়ে বেশি খুঁজেছে এফবিআই’র প্রধান জেমস কোমি, হিলারি ক্লিনটন এবং এফবিআই’র নথি সংক্রান্ত তথ্যাদি। এছাড়া আইরিশদের মতো কিউইরাও জয়-পরাজয় নিয়ে বাজির খেলা খেলছে। আয়ারল্যান্ডের মতো নিউজিল্যান্ডের বাজিতে হিলারি এগিয়ে রয়েছেন।

নর্থ আমেরিকা
নর্থ আমেরিকানদের মধ্যে কানাডিয়ানরা বেশি আগ্রহী হিলারি ক্লিনটনকে নিয়ে। তারা জেমস কোমিকেও খুঁজেছে। তবে হিলারির নতুন ইমেইল নিয়ে তথ্য প্রকাশের পর হিলারি ও এফবিআই’র সংক্রান্ত সার্চ আগের সব রেকর্ডকে ছাড়িয়ে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পহিলারি ক্লিনটন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সব মতামত জরিপে এগিয়ে হিলারি

পরবর্তী

ব্রাজিলে কুর্টা সিনেমা ফেস্টিভালে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি

পরবর্তী

ব্রাজিলে কুর্টা সিনেমা ফেস্টিভালে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য ছবি

বাংলাদেশের জন্য ভয়ানক অপমান

সর্বশেষ

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬

ডিসেম্বরে সরে দাঁড়ানোর আভাস দিলেন স্কালোনি

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম প্রতিরোধে টিকাদান ও গবেষণা সেমিনার

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT