বিনোদন

মার্কিন নির্বাচন: ‘আই ভোটেড’ স্টিকারে হলিউড তারকারা

বিভিন্ন নারী ভোটার ব্যানার সহ ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর বিভিন্ন ছবি যেখানে নারীরা ভোটার ব্যানার সহ দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সবগুলো অঙ্গরাজ্যে ভোট শেষ হয়েছে। ভোট দিয়েছেন হলিউড তারকারাও। সোশ্যাল মিডিয়ায় তারা শেয়ার করেছেন ‘আই ভোটেড’ স্টিকারের ছবি।

গত একমাসেরও বেশি সময় ধরে হলিউড তারকারা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সচেতন নাগরিক হিসেবে ভোট দিতেও গিয়েছেন তারা। ভোট দিয়ে এসে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করেছেন সেলেনা গোমেজ, লিজজো, চেলসিয়া হ্যান্ডলার, হেইলি বিবার, বিয়ন্সে, বেলা হাদিদ, জেনিফার লোপেজ, কিম কার্দেশিয়ান সহ অনেক হলিউড তারকা। গর্বের সাথে তারা প্রদর্শন করছেন ‘আই ভোটেড’ স্টিকারটি।

ভোট গণনায় এরই মধ্যে কিছু আসনে (ইলেক্টোরাল ভোট) এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেন। ট্রাম্প না বাইডেন কে জেতে প্রেসিডেন্ট পদ, এখন সেটাই দেখার পালা। টাইমস অব ইন্ডিয়া

বিষয়:কিম কার্দেশিয়ান জো বাইডেন ট্রাম্প বিয়ন্সে মার্কিন নির্বাচন সেলেনা গোমেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…