চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ তদন্ত করবেন সাবেক এফবিআই প্রধান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৮ পূর্বাহ্ণ ১৮, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ সংক্রান্ত তদন্ত তদারকির দায়িত্ব পড়েছে সাবেক এফবিআই প্রধান রবার্ট মুয়েলারের ওপর। মার্কিন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রড রোজেনস্টাইন এক বিবৃতিতে বলেন, জনস্বার্থেই প্রশাসনের বাইরের কাউকে এই তদন্তভার দেয়া হয়েছে।

রবার্ট মুয়েলার পেশায় একজন আইনজীবী। তিনি দীর্ঘ ১২ বছর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক হিসেবে কাজ করেছেন।

মুয়েলারের মতো একজন ব্যক্তিকে তদন্তের প্রধান করার এ সিদ্ধান্ত ডেমোক্রেটিক ও রিপাবলিকান দু’পক্ষ থেকেই ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

Banglabid

এফবিআইয়ের পরিচালক জেমস কোমি এর আগে এই তদন্তটি করছিলেন। কিন্তু গত সপ্তাহে তাকে পরিচালকের পদ থেকে বরখাস্ত করেন ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে ব্যাপক বিতর্কেরও সৃষ্টি হয়।

কোমিকে সরানোর পর থেকেই তদন্তটির নেতৃত্ব দেয়ার জন্য একজন বিশেষ কৌসুলি নিয়োগের দাবি উঠতে থাকে। তার ধারাবাহিকতায় তদন্ত তদারকির দায়িত্ব পেলেন মুয়েলার।

বিবিসি জানায়, ট্রাম্পের বিরুদ্ধে সর্বশেষ অভিযোগ, তিনি বুধবার মার্কিন সরকারের সন্ত্রাস দমন বিষয়ক গোপন কিছু তথ্য রাশিয়ার কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছেন।

Reneta

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ এবং যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত সার্গেই কিসলিয়াকের সঙ্গে তিনি দেখা করার পর যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলোতে এমন কথা ছড়িয়ে পড়ে।

গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার সঙ্গে ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিনের সম্পর্ক ঠিক কী ছিল সেটা নিয়ে তদন্ত করার সময় কোমিকে ওই তদন্ত বন্ধ করতেও বলেছিলেন ট্রাম্প। আর সেই নির্দেশ অমান্য করায় কোমি বরখাস্ত হন।

এ অভিযোগটি অবশ্য ট্রাম্প অস্বীকার করেছেন। আর রাশিয়ার সঙ্গে গোপন তথ্য ফাঁসের ব্যাপারে সরাসরিই বলেন, রাশিয়ার সঙ্গে সন্ত্রাসবাদ এবং বিমান সংস্থার নিরাপত্তা বিষয়ক গোপন বিষয়ে আলাপ করার ‘যথার্থ অধিকার’ তার রয়েছে।

কিন্তু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, গত সপ্তাহের বৈঠকে কোনো গোপন তথ্য ফাঁস হয়নি। এর প্রমাণ হিসেবে বুধবারের ওই বৈঠকের বিস্তারিত তথ্য তিনি মার্কিন কংগ্রেসের কাছে পাঠানোর কথাও বলেন।

তবে কংগ্রেসের রিপাবলিকান ও ডেমোক্রেট- দু’ দলের প্রতিনিধিই প্রস্তাবটি নাকচ করে দেন বলে জানায় বিবিসি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিআইডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নিষেধাজ্ঞা-জরিমানার কবলে পাকিস্তানি তিন ক্রিকেটার

পরবর্তী

আবার অনন্ত জলিল ও বর্ষা

পরবর্তী
অনন্ত জলিল ও বর্ষা

আবার অনন্ত জলিল ও বর্ষা

হাওরের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে নেত্রকোনায় প্রধানমন্ত্রী

সর্বশেষ

জার্মানি নয় চীনে কন্ডিশনিং ক্যাম্পে যাচ্ছে বাংলাদেশ: প্রিন্স

আগস্ট ২৩, ২০২৬

শেষ মুহূর্তের রোমাঞ্চে বোর্নমাউথকে হারিয়ে মৌসুম শুরু ম্যানসিটির

আগস্ট ২৩, ২০২৬

১০০ মিটারের দৌড় ৯ দশমিক তিন নয় সেকেন্ডে শেষ করে চীনা রোবট

আগস্ট ২৩, ২০২৬

রোহিঙ্গা প্রত্যাবাসনে তথ্যভিত্তিক যাচাই প্রক্রিয়া শুরুর আহ্বান

আগস্ট ২৩, ২০২৬

এশিয়ান গেমসে সেরা পারফর্মারদের পাঠানোর নির্দেশনা ক্রীড়া প্রতিমন্ত্রীর

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT