মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ ইস্যুতে এবার অভিযুক্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সাবেক ব্যবস্থাপক পল মানাফোর্ট। এই ইস্যুতে মানাফোর্ট এবং তার ব্যবসায়ী সহযোগী রিক গেটসকে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
বিবিসি জানায়, মার্কিন বিচার বিভাগের বিশেষ উপদেষ্টা রবার্ট মুলারের নেতৃত্বে মার্কিন নির্বাচনে রুশ সংযোগ বিষয়ে তদন্ত চলছে। এর আগে ট্রাম্পের জামাতাসহ হোয়াইট হাউজের সাবেক ও বর্তমান অনেক কর্মকর্তাই এই তদন্তদলের জেরার মুখে পড়েছেন।
যদিও শুরু থেকেই রাশিয়া এবং ডোনাল্ড ট্রাম্প এই অভিযোগ অস্বীকার করে আসছেন।
সেই ধারাবাহিকতায় এবার অভিযুক্ত হলেন পল মানাফোর্ট এই ইস্যুতে মানাফোর্ট ও রিক গেটস। তবে তাদের বিরুদ্ধে কি ধরণের অভিযোগ আনা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।







