আন্তর্জাতিক

মার্কিন নথিতে রামসফেল্ডের ‘কফি বিলাস’

মার্কিন নথিতে রামসফেল্ডের ‘কফি বিলাস’

সাবেক মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ডোনাল্ড রামসফেল্ড মাত্রাতিরিক্ত কফি পানের অভ্যাসকে ভালো ভাবে নেননি সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি। ১৯৭৫ সালের শুধু সেপ্টেম্বর মাসেই রামসফেল্ডের কফি বিল এসেছিলো এক’শ ডলার, যা এখনকার হিসাবে প্রায় ৪’শ ৫০ ডলার।

জর্জ বুশের আস্থাভাজন সাবেক প্রতিরক্ষামন্ত্রীর এমন ‘কফি বিলাস’ নিয়ে বুশ সরকারেরই ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির বিরক্তি ভরা একটি চিরকুট প্রকাশ করেছে জেরাল্ড আর ফোর্ড প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি।

ইরাকে আগ্রাসনের অন্যতম হোতা ডোনাল্ড রামসফেল্ডের কফি বিল নিয়ে ডিক চেনি তৎকালীন স্টাফ সেক্রেটারি জিম কনরকে লেখেন,‘আপনি দয়া করে বলুন, কী হচ্ছে এসব?’ রামসফেল্ডের নয়জন ব্যক্তিগতকর্মী ও অতিথিদের ২’শ কাপ কফি গেলার বিষয়ে এভাবেই জানতে বিরক্তি প্রকাশ করেন তিনি।

জবাবে হাতে লেখা নোটে জিম তাকে জানান,‘তারা প্রচুর কফি পান করছে, প্রচুর লোকজনকেও করাচ্ছে’। ডিক চেনির মতে, ‘প্রেসিডেন্টের ডান হাতকে এতোটা আমোদ মানায় না’।

বিষয়:কফি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…