আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনায় ৯৩ আইএস জঙ্গি আটক

মার্কিন দূতাবাসে হামলার পরিকল্পনায় ৯৩ আইএস জঙ্গি আটক

সৌদি আরব সরকার বলেছে,সেদেশের ৬৫ নাগরিক সহ ৯৩ আইএস জঙ্গিকে আটক করেছে তারা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকার জানায়,আটকদের মধ্যে বেশ কয়েকজন দেশের বিভিন্ন স্থানসহ রিয়াদের মার্কিন দূতাবাসে বোমা হামলার ছক কষছিলো। তবে কখন তাদের গ্রেপ্তার করা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।

পুলিশ ও কর্তৃপক্ষ জানায় আটককৃতরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের চেষ্টা করছিল। তাদের মধ্যে ২ জন সিরিয়ান ও একজন সৌদি নাগরিক মার্কিন দূতাবাসে আত্মঘাতী বোমা হামলার পরিকল্পনায় জড়িত।

গত মার্চেই হামলার ছক চিহ্নিত করে গোয়েন্দারা। ওই রিয়াদ দূতাবাসে দুই সপ্তাহ সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছিল মার্কিন কর্তৃপক্ষ।

রিয়াদের মার্কিন দূতাবাস এবং স্টেট ডিপার্টমেন্ট এ ব্যাপারে তাৎক্ষনিক কোনো মন্তব্য করেনি।

বিষয়:আইএস মার্কিন দূতাবাস সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…