চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন জাহাজ রক্ষায় প্রস্তুত জাপানের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ০১, মে ২০১৭
আন্তর্জাতিক
A A
জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘ইজুমো’

জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ‘ইজুমো’

যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি সরবরাহকারী জাহাজকে সুরক্ষা দিতে প্রথমবারের মতো যাত্রা করেছে জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজ ইজুমো।

দেশটির সামরিক বাহিনীর ভূমিকার পরিসর বৃদ্ধি বিষয়ক বিতর্কিত একটি আইন পাসের পর এই প্রথম এমন কোনো অভিযানে হেলিকপ্টার ক্যারিয়ারটিকে পাঠানো হলো।

আমেরিকান যে জাহাজটিকে ইজুমো পাহারা দিচ্ছে সেটি একটি মার্কিন নৌবহরে সরবরাহের জন্য কাছাকাছি অঞ্চলে জ্বালানি নিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিবিসি। ওই বহরের মধ্যে রয়েছে কার্ল ভিনসন এয়ারক্রাফট ক্যারিয়ার ও তার নেতৃত্বে চলমান কিছু যুদ্ধজাহাজ।

এই কার্ল ভিনসনের নৌবহরটিই কোরীয় উপসাগর অঞ্চলে পাঠানো হয়েছিল। এর জবাবে নর্থ কোরিয়া ওই বহরে হামলা চালানোরও হুমকি দিয়েছিল।

২৪৯ মিটার লম্বা ইজুমো’তে সর্বোচ্চ ৯টি হেলিকপ্টার বহন করা সম্ভব। এটি দেখতে যুক্তরাষ্ট্রের উভচর অ্যাসল্ট ক্যারিয়ারগুলোর মতো বলে এক প্রতিবেদনে জানিয়েছে জাপান টাইমস।

যুক্তরাষ্ট্রের জ্বালানি সরবরাহকারী জাহাজটির সঙ্গে যোগ দিতে ইজুমো টোকিও’র দক্ষিণে ইয়োকোসুকায় অবস্থিত ঘাঁটি ছেড়েছে বলে নিশ্চিত করেছে জাপানের বার্তা সংস্থা কিয়োডো। এটি জাপানের পশ্চিমাঞ্চলের শিকোকু পর্যন্ত জাহাজটির সঙ্গে থাকবে।

ইয়োকোসুকা ছেড়েছে ইজুমো
Reneta

হেলিকপ্টার ক্যারিয়ার ইজুমো জাপান এবং যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যৌথ সামরিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এ কাজে নামানো হয়েছে। ২০১৫ সালে প্রণীত নতুন আইনের আওতায় কাজটি করার সুযোগ পেয়েছে জাপান সরকার। ওই আইনে বলা হয়েছে, আক্রমণের ঝুঁকিতে থাকা কোনো মিত্রপক্ষের সাহায্যে জাপানি সামরিক বাহিনী এগিয়ে যেতে পারবে।

তবে সমালোচকরা বলছেন, এতে জাপানের বিশ্বযুদ্ধ পরবর্তী দু’টি সাংবিধানিক ধারা বিরোধী, যেখানে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী সম্মিলিত আত্মরক্ষার নীতি অনুসরণ করবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাপাননর্থ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বত্রিশের রোমাঞ্চ শেষ হল, ঘানার বিপক্ষে জিতে ষোলোয় কলম্বিয়া

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউরোপে ৮ দিনের তাপপ্রবাহে ৩৭০০ মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বিদেশিদের সম্পত্তি মালিকানায় নতুন নীতিমালা জারি সৌদি আরবের

জুলাই ৪, ২০২৬

ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২ হাজার ৬৪৫

জুলাই ৪, ২০২৬

শিরোপা ধরে রাখার মিশনে আর্জেন্টিনার সামনে নতুন চ্যালেঞ্জ কেপ ভার্দে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT