চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারুফের সেঞ্চুরিতে জিতল প্রাইম ব্যাংক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০২, জুন ২০১৭
স্পোর্টস
A A

ধারাবাহিকভাবে রান পাচ্ছিলেন, কিন্তু ইনিংস লম্বা হচ্ছিল না মেহেদী মারুফের। প্রাইম ব্যাংকের এই ওপেনার বড় ইনিংস খেললেন বড্ড দেরিতে; যখন কিনা শিরোপার দৌঁড় থেকে ছিটকে পড়েছে তার দল। এক রাউন্ড পর শেষ হবে ঢাকা প্রিমিয়ার লিগের চলতি মৌসুম। তার আগে মারুফ পেলেন আসরে নিজের প্রথম সেঞ্চুরি।

ডানহাতি এই ওপেনারের ১২৭ রানের দুর্দান্ত ইনিংসে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে পাঁচ উইকেটে হারিয়েছে প্রাইম ব্যাংক। বিকেএসপির চার নম্বর মাঠে ২৪৩ রানের লক্ষ্য দুই ওভার আগেই টপকায় দলটি।

১৪৩ বলে ১০টি চার ও ৪টি ছয়ে ইনিংসটি সাজান মারুফ। লিস্ট ‘এ’ ক্রিকেটে নিজের চতুর্থ সেঞ্চুরিটি পূর্ণ করতে খেলেন ১১২ বল। মারুফের সেঞ্চুরির দিনে এক রানের জন্য ফিফটিবঞ্চিত হয়েছেন জাকির হাসান। ৪৯ করে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান।

Banglabid

দ্রুত প্রথম উইকেট হারানোর পর দ্বিতীয় উইকেটে মারুফ-জাকির ১১৫ রানের জুটি গড়ে দলকে জয়ের দিকে টেনে নেন।

একটি করে উইকেট নিয়েছেন শেখ জামালের পাঁচ বোলার। ম্যাচসেরা মারুফের মূল্যবান উইকেটটি নিয়েছেন সোহাগ গাজী। উইকেট নেয়া বাকিরা- তানবীর হায়দার, ফজলে রাব্বি, মেহেদী হাসান ও রুবাইয়াত।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১০০ রানে ৫ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শেখ জামাল। তবে ইনিংসের গুরুত্বপূর্ণ জুটিটি হয় এরপরেই। ষষ্ঠ উইকেটে তানবীর হায়দার ও ইলিয়াস সানি ১০৪ রান যোগ করে লড়াইয়ের পুঁজি এনে দেন। তানবীর ৫৮ ও সানি ৫৭ রানের ইনিংস খেললে ৫০ ওভারে ৭ উইকেটে ২৪২ রান তোলে শেখ জামাল।

Reneta

প্রাইম ব্যাংকের আল-আমিন হোসেন নিয়েছেন ৩টি উইকেট। দুটি উইকেট নিয়েছেন তাইবুর পারভেজ। একটি করে নাহিদুল ইসলাম ও আসিফ আহমেদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা প্রিমিয়ার লিগ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাজেট ঘোষণার পরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারের হালচাল

পরবর্তী

পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে মেসিদের কোচ সাম্পাওলি

পরবর্তী
অবশেষে মেসিদের কোচ সাম্পাওলি

পাহাড়সম চ্যালেঞ্জ নিয়ে মেসিদের কোচ সাম্পাওলি

মুসলিম ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহালে ট্রাম্পের আহ্বান

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT