ফুটবল

মারিয়া-কাভানির গোলে চ্যাম্পিয়ন পিএসজি

মারিয়া-কাভানির গোলে চ্যাম্পিয়ন পিএসজি

টানা পঞ্চমবারের মতো ঘরোয়া টুর্নামেন্ট ফ্রেঞ্চ লিগ কাপে চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। নেইমারকে ছাড়া খেলতে নেমে মোনাকোকে ৩-০ গোলে উড়িয়ে দেয় দলটি। কাভানি এদিন জোড়া গোল করেছেন।

মারিয়া-কাভানির গোলে চ্যাম্পিয়ন পিএসজি

আট মিনিটের মাথায় পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন কাভানি। ২১ মিনিটের সময় এমবাপের দারুণ একটি পাস থেকে দ্বিতীয় গোল করেন আর্জেন্টিনার ডি মারিয়া। ম্যাচের শেষ দিকে, ৮৫তম মিনিটে ব্যবধান ৩-০ করেন উরুগুয়ের স্ট্রাইকার কাভানি।

কাতার ভিত্তিক এই দলটি শেষ পাঁচ মৌসুমে ১৩টি বড় ঘরোয়া টুর্নামেন্টের মধ্যে ১১টিতেই চ্যাম্পিয়ন। এবছর লিগেও তারা ১৭ পয়েন্টের ব্যবধানে শীর্ষে রয়েছে।

এপ্রিলের ১৮ তারিখে ফ্রেঞ্চ কাপের সেমিতে কায়েনের বিপক্ষে নামবে পিএসজি। সেই ম্যাচ জিতে ফাইনাল ম্যাচে নেইমারকে পাওয়ার আশা করছেন পিএসজি কোচ উনাই এমেরি।

বিষয়:পিএসজি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…