আলাবামা সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি ও রিপাবলিকান প্রার্থী রয় মুরকে পরাজিত করে দীর্ঘ ২৫ বছর যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেট প্রার্থী সাবেক মার্কিন অ্যাটর্নি ডগ জোন্স।
স্থানীয় সময় মঙ্গলবার এ নির্বাচনে ভোট গ্রহণ করা হয়। রাতে প্রায় ৯৯ শতাংশ ভোট গণনার পর দেখা গিয়েছে ডেমোক্রেট প্রার্থী ডগ জোন্স ভোটে এগিয়ে আছেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে উড়ো খবরে যতটা না বিচলিত হয়েছেন তার চেয়ে বেশি চিন্তায় পরেছেন আলাবামা অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনে তার সমর্থিত রিপাবলিকান প্রার্থী রয় মুরের পরাজয়ে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থন ছিল শিশু যৌন হয়রানিতে অভিযুক্ত রিপাবলিকান প্রার্থী রয় মুরের প্রতি। ডেমোক্রেট প্রার্থী এই অপ্রত্যাশিত বিজয়ে ট্রাম্পকে একটু বিপদে ফেলেছে। গত নির্বাচনে ট্রাম্প এই আসনে বিপুল ভোটে বিজয় লাভ করলেও এবার শেষ হাসিটা হাসলো ডেমোক্রেটরা।
রয় মুররের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ থাকলেও ট্রাম্প তার জন্য ভোট চেয়ে বলেছিলেন, মুর ডেমোক্রেটিক প্রার্থীর চেয়ে শতগুন ভালো হিসাবে রিপাবলিকানদের তাকে ভোট দিতে এগিয়ে আসা উচিৎ। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি ক্ষমতাসীন প্রেসিডেন্ট।
নির্বাচনে হারের পর ট্রাম্প এক টুইট বার্তায় বলেন, ডগ জোন্সকে এমন কঠিন জয়ের জন্য অভিনন্দন। আলাবামার জনগণ অনেক ভালো। তবে রিপাবলিকানরা খুব অল্প সময়ে এই আসন হারালো। যা কখনো শেষ হবে না। তবে রয় মুর অনেক পরিশ্রম করেছে কিন্তু নির্বাচনী হাওয়া তার দিকে প্রবাহিত হয়নি।
এই নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের ১০০ সদস্যের আইনসভার উচ্চকক্ষে ৫২-৪৮ ভোটে রিপাবলিকান কর্তৃত্ব ছিল। সেখানে এখন সিনেটের সংখ্যা দাঁড়াবে রিপাবলিকান ৫১ এবং ডেমোক্র্যাট ৪৯ জনে।
নির্বাচনী প্রচারের সময় থেকেই বিতর্কে ছিল রক্ষণশীল রিপাবলিকান প্রার্থী রয় মুর। তার বিরুদ্ধে এ পর্যন্ত প্রায় দুই ডজন নারী যৌন হয়রানির অভিযোগ এনেছেন। এদের একজনের বয়স মাত্র ১৪ বছর।
জানা গেছে, তিন দশক আগে, মুর যখন ৩০-৩২ বছর বয়সের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, তখন অল্প বয়সী মেয়েদের পিছু নিতেন। যৌন হয়রানির সব অভিযোগ মিথ্যা দাবি করলেও মুর স্বীকার করে, একসময় কম বয়সী মেয়েদের সঙ্গে তিনি সম্পর্ক গড়েছেন।








