বিনোদন

‘মারদানি টু’র ট্রেলারে নির্ভীক রানী

রানী মুখার্জিকে দেখা যাবে সাহসী পুলিশ অফিসারের চরিত্রে।

‘মারদানি টু’র ট্রেলারে নির্ভীক রানী

২০১৪ সালের ‘মারদানি’ ছবিতে ভক্তদের মন জয় করার পর ঘোষণা দেয়া হয়েছিল ‘মারদানি টু’ ছবির। এই ছবিতে আবারও তাকে দেখা গেছে ক্রাইম ব্রাঞ্চের ডেয়ারডেভিল সিনিয়র পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের চরিত্রে। এবার প্রকাশ পেল ‘মারদানি টু’ এর ট্রেলার।

২ মিনিট ১৯ সেকেন্ডের এই ট্রেলারটি বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস প্রকাশ করেছে। ছবিটির কেন্দ্রীয় চরিত্রে পুলিশের পোশাকে রানীর লুক দেখে প্রশংসা করছেন সিনেমাপ্রেমীরা। তবে ট্রেলারের শেষ পর্যন্ত জানা যায় না যে ভিলেনের চরিত্রে কে থাকছেন। চরিত্রটি নিয়ে কিছুটা গোপনীয়তা রক্ষা করেছেন ছবিটির পরিচালক গোপি পুথরান।

ছবিটির শুটিং হয়েছে রাজস্থান, জয়পুর এবং কোটাতে। চলতি বছরের ১৩ই ডিসেম্বর ভারতে মুক্তি পাবে ‘মারদানি ২’। পিঙ্ক ভিলা

বিষয়:মারদানি টু রানী মুখার্জি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…