চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন লুকে শাহরুখ, দিশেহারা ভক্তরা!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০২, জুন ২০২৫
বিনোদন
A A

৫৯ বছর বয়সে এসেও এখনো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে বলিউড কিং শাহরুখ খান। কয়েকদিন আগেই মেট গালার লাল গালিচায় হেঁটে ইতিহাস গড়ে এসেছেন কিং খান। সে সময় তার রাজকীয় স্টাইল মুগ্ধতা ছড়ায় নিউ ইয়র্কের এই ফ্যাশন শো।

এবার এক ভক্তের ক্যামেরায় ধরা পড়লেন এই নায়ক। যেখানে তার দেখা মেলে একেবারে নতুন অবতারে।

সামাজিক মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সাদা ভেস্ট, ডেনিম, সানগ্লাস আর মাথায় বিনি অবস্থায় শাহরুখ। শুধু তাই নয়, সারা শরীর ভরে ছিলো ট্যাটু। এও দেখা যায়, হোটেল লবির ভেতর দিয়ে হেঁটে যাচ্ছেন কিং খান। উপস্থিত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, আর নিরাপত্তারক্ষীরা তাকে ঘিরে রাখছেন। শাহরুখের সঙ্গে রয়েছে তার টিমের লোকেরাও।

তবে যা নজর কেড়েছে তা হলো শাহরুখের সুঠাম শরীর আর গায়ে আঁকা ভয়ঙ্কর সব ট্যাটু, যদিও তা নকল তবু তা একেবারে নতুনভাবে তুলে ধরেছে তাকে। দর্শকদের প্রশ্ন এটাই কি ‘কিং’ ছবির জন্য শাহরুখের প্রস্তুত লুক?

শাহরুখের ভক্তদের মন্তব্য এমন, ‘দাড়ি, বাইসেপ, ট্যাটু বাদশা নন, এখন তিনি রীতিমতো রাজা!’ আর একজন লিখেছেন, ‘পুরো শরীরে ট্যাটু… শাহরুখের এই চেহারা দেখে চোখ সরানো যাচ্ছে না। আগুন! নতুন ছবিতে এই লুকেই চাই।’

পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি নিয়ে এখনও পর্দার আড়ালে কাজ চলছে, কিন্তু কিং খানের এই ঝলকেই চাঙ্গা হয়ে উঠেছে শাহরুখের ভক্তমহলে।

Reneta

এই ছবির মাধ্যমেই বড়পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। তার সঙ্গে রয়েছেন এক ঝাঁক তারকা অভিষেক বচ্চন, দীপিকা পাডুকোন, রানী মুখার্জি, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত ও অভয় ভার্মা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অনিল কাপুরঅভিষেক বচ্চনআরশাদ ওয়ারসিকিং খানজয়দীপ আহলাওয়াতজ্যাকি শ্রফদীপিকা পাড়ুকোনবলিউড কিংরানী মুখার্জিশাহরুখ খান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি সংগৃহীত

‘আওয়ামী লীগের শাসনামলে গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করে দেওয়া হয়েছে’

মে ২, ২০২৬

বৃষ্টি দেখে ‘পরিকল্পনা’ বদলায় নিউজিল্যান্ড

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

মাগুরায় বাসের ধাক্কায় কৃষক নিহত

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে চুরির পর ৭৩৫টি ল্যাপটপে আগুন, গ্রেপ্তার ৩

মে ২, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় যুদ্ধ শুরুর শঙ্কা রয়েছে: ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT