চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মামুনুর রশীদের কলমে আড়াইশো বছর আগের ঢাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

নাট্যকার-অভিনেতা ও নির্দেশক মামুনুর রশীদের কলমে এবার উঠে আসছে আড়াইমো বছর আগের ঢাকার ইতিহাস। যা দেখা যাবে ‘জিন্দাবাহার’ নামে দীর্ঘ একটি ধারাবাহিক নাটকে।

বাংলাদেশ টেলিভিশনে হবে সেই নাটকের প্রচার। যে নাটকটি প্রযোজনা ও পরিচালনায় রয়েছেন ফজলে আজিম জুয়েল। ইতিমধ্যে প্রথম লটের শুটিংও শেষ হয়েছে। খুব শিগগিরই বিটিভিতে প্রচার শুরু হবে নাটকটির।

ধারাবাহিকটিতে একসঙ্গে দেখা মিলবে জনপ্রিয় সব তারকাদের। অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, আহমেদ রুবেল, অনন্ত হীরা, শতাব্দী ওয়াদুদ, শাহ আলম দুলাল, সমু চৌধুরী, শামীম ভিস্তি, শ্যামল জাকারিয়া, আলিফ চৌধুরী, সাদমান প্রত্যয়, রোজী সিদ্দিকী, নাজনীন চুমকি, শর্মীমালা, নাইরুজ সিফাত, নিকিতা নন্দিনীসহ আরো অনেকে।

নাটকের কাহিনী এ রকম : ১৭৫৮ সাল। মেঘনার নদী বক্ষ থেকে একটি বজরা নৌকা সশস্ত্র প্রহরী সহ চাঁদপুর ঘাটে এসে ভেড়ে। গন্তব্য ঢাকার জিনজিরা প্রাসাদ। নৌকার আরোহীরা হচ্ছেন নিহত নবাব সিরাজ-উদ-দৌলার স্ত্রী লুৎফা, কন্যা উম্মে জোহরা, খালা ঘসেটি বেগম, মাতা আমেনা বেগম। স্বল্প বিরতির পর পাল তোলা বজরায় আবার ঢাকা অভিমুখে যাত্রা। এখান থেকেই শুরু অষ্টাদশ শতাব্দীর সময়কালীন ঢাকার আখ্যান ‘জিন্দাবাহার’। পরতে পরতে উঠে আসবে সেই সময়ের বহু অজানা অথচ বাস্তব গল্পগুলো।

নাটকটি নিয়ে নির্মাতা ফজলে আজিম জুয়েল বলেন, অষ্টাদশ শতাব্দীর ঢাকা নিয়ে এ দেশের টেলিভিশন কেন্দ্রে তেমন কোনো কাজ হয়নি। ঐ সময়ের ঘটনাপ্রবাহ আমাদের অজানা। সেইসব অজানা চরিত্রকে নিয়ে নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক ‘জিন্দাবাহার’। আমরা মূলত এই নাটকে দেখাতে চাই, দিল্লী থেকে কীভাবে ঢাকার শাসনকার্য পরিচালিত হতো।

তিনি বলেন, এমন গল্পে বাংলাদেশে আগে কখনো নাটক নির্মিত হয়নি। আড়াইশো বছর আগে ঢাকা কেমন ছিল, এ ধারাবাহিকটির মাধ্যমে দর্শকরা তা জানতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত হীরাআজাদ আবুল কালামআহমেদ রুবেলনাইরুজ সিফাতনাজনীন চুমকিনিকিতা নন্দিনীমামুনুর রশীদরোজী সিদ্দিকীশতাব্দী ওয়াদুদশর্মীমালাশামীম ভিস্তিশ্যামল জাকারিয়াসমু চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে শিক্ষার্থীদের বার্তা

জুলাই ২৩, ২০২৬

জাতীয় দলের হয়ে প্রথম ফিফটি, সূর্যবংশীর বিশ্বরেকর্ড

জুলাই ২৩, ২০২৬

কালিয়াকৈরে বৈধ লিজের জমি দখলের চেষ্টা ও হুমকির অভিযোগ ভিত্তিহীন: দাবি অতিরিক্ত ডিআইজির

জুলাই ২৩, ২০২৬

নিউইয়র্কে দুই ঘণ্টার কনসার্টে গান শোনাবেন অপূর্ব!

জুলাই ২৩, ২০২৬

যে ছবির জন্য কলকাতায় বিজয় সেতুপতি-সাঁই পল্লবী

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT