বিনোদন

মামা সালমান খান ভীষণ উচ্ছ্বসিত

মামা সালমান খান ভীষণ উচ্ছ্বসিত

চাচা অনেক আগে হলেও প্রথমবারের মতো মামা হলেন সালমান খান। ভাইজানের অতি আদরের ছোট বোন অর্পিতা খান বৃহস্পতিবার সকালে মুম্বাইয়ের সিটি হাসপাতালে ছেলে সন্তানের মা হয়েছেন।

ছেলে হওয়ার খবর শুনে পুরো খান পরিবারে এখন আনন্দের বন্যা বইছে এমনটি টুইট করে জানিয়েছেন পুলকিত সম্রাট। এরআগে গতমাসে বিরাট ধুমধাম করে বেবি শাওয়ার উদযাপন করেন অর্পিতা খান। সেখানে বলিউডের নামি-দামি তারকারা উপস্থিত ছিলেন।মামা সালমান খান ভীষণ উচ্ছ্বসিত

২০১৪ সালের নভেম্বরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়ুষ্মান শর্মার সাথে বিয়ে হয় সুপারস্টার অভিনেতা সালমান খানের ছোট বোন অর্পিতার।

বিষয়:বলিউড সালমান খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…