বিনোদন

মান্নার চলে যাওয়ার ১৩ বছর

ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে থাকা যুবক, পাহাড়ি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ি পরিবেশে ঝুলন্ত সেতুতে দাঁড়িয়ে থাকা যুবক, প্রকৃতি ও সেতুর দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

চলচ্চিত্রের একসময়কার দাপুটে চিত্রনায়ক মান্না চলে যাওয়ার ১৩ বছর ১৭ ফেব্রুয়ারি (বুধবার)। ২০০৮ সালের এ দিনে তিনি মাত্র ৪৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

মান্নার মৃত্যু শোক আজও বয়ে বেড়াচ্ছেন তার স্বজন ও কোটি ভক্তরা। মৃত্যুবার্ষিকী উপলক্ষে মান্না স্মরণে দোয়া ও কোরআন খতমের আয়োজন করেছেন মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি বলেন, বাদ আসর রাজধানীর বসুন্ধরার বাসার এই আয়োজন থাকছে। মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান কৃতাঞ্জলি কথাচিত্র থেকেও আলাদাভাবে মিলাদের আয়োজন করা হয়েছে।

এছাড়া মান্নার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মান্না ফাউন্ডেশন’র উদ্যোগে মিলাদ মাহফিল ও কোরআন খতমের আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকেও মান্নাকে বিশেষভাবে স্মরণ হচ্ছে।

১৯৮৪ সালে বিএফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ প্রতিযোগিতার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মান্নার। তারপর থেকে তিনি টাঙ্গাইলের আসলাম তালুকদার থেকে হয়ে ওঠেন চিত্রনায়ক মান্না।

একে একে প্রায় সাড়ে তিনশ’ ছবিতে অভিনয় করেন মান্না হয়েছিলেন চলচ্চিত্রের নির্ভরশীল নায়কদের একজন। নায়ক হিসেবে সাফল্য পাওয়ার পর মান্না নিজে চলচ্চিত্র প্রযোজনাও শুরু করেন।

বিষয়:মান্না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…