চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানে-সালাহর জোড়া গোলে বিধ্বস্ত লিডস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৭ পূর্বাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A
লিভারপুলের খেলোয়াড়রা জয়ের উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যানফিল্ডে লিডস ইউনাইটেডকে ৬-০ গোলে বিধ্বস্ত করেছে লিভারপুল। এই জয়ে টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে নামিয়েছে অলরেডরা।

২৬ ম্যাচে ১৮ জয় ও ৬ ড্রয়ে লিভারপুলের পয়েন্ট এখন ৬০। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির ২০ জয় ও ৩ ড্রয়ে পয়েন্ট ৬৩। এক ম্যাচ কম খেলে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে চেলসি। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড।

বুধবার রাতে হওয়া ম্যাচের ১৫ মিনিটে ডি বক্সের ভেতর স্টুয়ার্ট ডালাস পেনাল্টি পেয়ে যায় স্বাগতিকরা। বাঁ পায়ে নেয়া মাটি কামড়ানো স্পটকিকে লক্ষ্যভেদ করেন মোহাম্মদ সালাহ।

৩০ মিনিটের মাথায় সালার বাড়ানো বল নিয়ে গোলরক্ষকের মাথার উপর দিয়ে ডানপায়ে নিশানাভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন জোয়েল মাতিপ।

ডি বক্সের ভেতর সাদিও মানেকে বাজেভাবে ফাউল করেন লুক আইলিং । রেফারি তাকে হলুদ কার্ড দেখানোর পাশাপাশি ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির সংকেত দেন। ৩৫ মিনিটে আবারো সালাহর স্পট কিকে গোল পান।

ক্লপের শিষ্যদের এরপর ৪৫ মিনিট গোল পেতে অপেক্ষা করতে হয়। ৮০ মিনিটে জর্ডান হেন্ডারসনের পাসে বল আদায় করে ডান পায়ের শটে গোলরক্ষককে পরাস্ত করেন মানে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ফাঁকা জালে আবারো বল জড়ান এই সেনেগালিজ ফুটবলার।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আন্ড্রু রবার্টসনের কর্নার কিকে মাথা ছুঁইয়ে লক্ষ্যভেদ করে লিডসের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ভার্জিল ফন ডাইক।

ট্যাগ: ইপিএলইংলিশ প্রিমিয়ার লিগমানেলিড স্পোর্টসলিডসলিভারপুলসালাহ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ম্যানইউয়ের আশা বাঁচালেন এলাঙ্গা

পরবর্তী

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু

পরবর্তী
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় বড় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরু

রাশিয়ার দুই উপ-প্রধানমন্ত্রী বৈঠক করছেন, পটভূমিতে রাশিয়ার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই উপ-প্রধানমন্ত্রীসহ রাশিয়ার ৪০০ ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা

সর্বশেষ

চ্যাম্পিয়ন্স লিগ ড্র: বার্সা-ম্যানসিটি শুরুতেই দেখা, রিয়াল-বায়ার্ন কেমন প্রতিপক্ষ পেল

আগস্ট ২৭, ২০২৬
পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি

‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’তে আরও দেশ যুক্ত হতে পারবে: পাকিস্তান

আগস্ট ২৭, ২০২৬

সৌদি যুবরাজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

আগস্ট ২৭, ২০২৬

এনার্জি ইনোভেশন চ্যালেঞ্জ ২০২৬: ৫ তরুণ উদ্ভাবককে ৫০ হাজার টাকার ফেলোশিপ

আগস্ট ২৭, ২০২৬

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT