অন্যান্য

মানুষ হিসেবে লজ্জিত ইমরান এইচ সরকার

মানুষ হিসেবে লজ্জিত ইমরান এইচ সরকার

আইএসের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার।

নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, বর্বর আইএস সন্ত্রাসীরা এবার সৌদি আরবে মসজিদে বোমা মেরে হত্যা করলো অন্তত ১৭ ধর্মপ্রাণ মুসল্লিকে। প্রায় অর্ধশতাধিক মানুষ এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এরপর তিনি লেখেন, একজন মানুষ হিসেবে, এমনকি একজন মুসলমান হিসেবেও আমি লজ্জিত যে এরা নিজেদের মুসলমান এবং মানুষ বলে দাবী করে! এরা শুধু ইসলামের শত্রু না, এরা মানবতার শত্রু।

এরপর ফেসবুক পোস্টে সবার উদ্দেশ্যে তিনি লেখেন, শুধু মুসলিম না, সারা পৃথিবীর মানুষের দায়িত্ব এই ধর্মব্যবসায়ী খুনীদের প্রতিহত করা।

বিষয়:গণজাগরণ মঞ্চ ড. ইমরান এইচ সরকার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…