চাঁদপুর

মানুষের ঢল চাঁদপুর রেল স্টেশনে

চাঁদপুর রেল স্টেশনে মানুষের ঢল, ট্রেনে উঠছে যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুর রেল স্টেশনে প্রচুর মানুষ ট্রেনে উঠছে, ভিড় ও উৎসাহের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মোরশেদ আলম, চাঁদপুর:
শুক্রবার থেকে কঠোর লকডাউনের কারণে কর্মজীবী মানুষের ঢল নেমেছে চাঁদপুর রেল স্টেশনে। ট্রেনের ছাদে আর দরজায় ঝুলে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনে চড়া মানুষের মাঝে ছিল না স্বাস্থ্যবিধির বালাই।

বৃহস্পতিবার দুপুর ২টা চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনে বাদুড়ঝোলা হয়ে কর্মস্থলে ফিরেছে কর্মরত বিভিন্ন জেলার হাজারো মানুষ।

ট্রেনে করে চট্টগ্রাম থেকে চাঁদপুরে আসা যাত্রী আক্তার বলেন, “ভোরে এসেও টিকিট পাইনি। তাই বিকল্প হিসেবে ট্রেনের ছাদে করেই আসতে হয়েছে। ঝুঁকি আছে কিন্তু কি করবো, আসতেতো হবেই। লকডাউনে আটকে থাকলে আমাদের থাকা খাওয়ার কষ্ট হবে। তাই বাড়ি চলে আসছি। আমার অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ছাদে করে আসছি।”

চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার সোয়াইবুল শিকদার বলেন, ২৩ তারিখ থেকে সকল ট্রেন চলাচল বন্ধ। আর চাঁদপুর সাগরিকা এক্সপ্রেসই শেষ ট্রেন৷ তাই যাত্রীর চাপ বেশি। এত যাত্রীর চাপে স্বাস্থ্যবিধি মানার কথা নয়। তারপরও আমরা চেষ্টা করছি, যাতে মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলা হয়।

বিষয়:ট্রেনযাত্রা বাড়ি ফেরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…