চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানুষের খোলসে দানব পালছি রোজ?’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩৫ অপরাহ্ণ ২২, জুলাই ২০১৯
তারকাকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় প্রাণ যাচ্ছে নিরীহ মানুষের। সম্প্রতি যোগ হয়েছে ‘ছেলেধরা’ আতঙ্ক। যার জেরে এরইমধ্যে গণপিটুনিতেই প্রাণ গেছে একাধিক নারী-পুরুষের। জনসম্মুখে শত শত মানুষের সামনে ঘটনাগুলো ঘটলেও নির্বিকার সবাই। শুধু তাই না, ভিক্টিমকে বাঁচানো কিংবা প্রতিবাদের চেষ্টা না করে বরং অতি উৎসাহি মানুষ সেই নৃশংসতম ঘটনা ক্যামেরাবন্দি করতে উঠে পড়ে লাগেন। যার কিছু চিত্র দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরেই। সম্প্রতি ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনুর গণপিটুনি দেয়ার সময়ও একই ঘটনা ঘটতে দেখা গেছে। এমন ঘটনাকে অনেকেই তথ্য প্রযুক্তি ও ইন্টারনেট সেবার নেতিবাচক দিক বলে উল্লেখ করেছেন। অভিনেত্রী শাহনাজ খুশীকেও এ বিষয়টি ছুঁয়ে গেছে। রেনু হত্যা নিয়ে ফেসবুকে লিখেছেন ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। যা ‘তারকা কথন’-এ হুবুহু তুলে ধরা হলো:

আমাদের অনেক যত্ন আর স্বপ্নে গড়া, আবেগী তরুণ ইন্টানেট প্রজন্ম! মাত্র কয়েক টাকা দিয়ে দুনিয়াটা হাতে করে দেখে কর্ম/লেখাপড়া/ নানান জ্ঞান-বিজ্ঞান নিয়ে আলোকিত হবে যে ইন্টানেট(ফোন) দিয়ে, সেটার দরদী ব্যবহার!

পেছনে ফিরতে ইচ্ছা করছে খুব! লন্ঠণ জ্বেলে এক চৌকিতে বসে সব ভাইবোন, এক সাথে পড়া শোনা করা, টিফিন ছিল না কোনো, ছুটিতে একবারে এসে ভাত খাওয়া, ঈদ ছাড়া কোনো নতুন কাপড় ছিল না, পিঠা বানালে, আগে প্রতিবেশীর চাচীদের বাড়ী দিয়ে এসে তবে খাওয়া। উঠোনে উঠোনে গল্প বলার উৎসব! অনেক অভাব ছিল, কিন্তু মানবিকতার চাদরে আদর ভরে মোড়া ছিল সেদিন! এ কেমন আধুনিকতা! যে প্রত্যেক দিনরাত/পথ/ট্রেন বাস/লন্চ সব জায়গায় শঙ্কিত থাকতে হবে? ঘর থেকে বের হওয়া মানুষটা ঘরে না ফেরা পর্যন্ত আতঙ্ক কাটে না? আমরা কি মানুষ হচ্ছি? নাকি মানুষের খোলসে দানব পালছি রোজ?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিনেত্রীগণপিটুনিদানবরেনুশাহনাজ খুশী
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবন্ধে ইরানের সবশেষ প্রস্তাবেও সন্তুষ্ট নন ট্রাম্প

মে ২, ২০২৬

শুরু নারীরাই নয়, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার বাংলাদেশী পুরুষ কর্মীরাও

মে ২, ২০২৬

হযরত শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

মে ২, ২০২৬

তরমুজ নাকি বিষ? চারজনের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা

মে ২, ২০২৬

বিশ্বকাপের আগে ফিফার সাথে বৈঠকে বসবে ইরান

মে ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT