চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানিকের হ্যাটট্রিকে মোহামেডানের জয়

অমৃত মলঙ্গীঅমৃত মলঙ্গী
৭:১৫ অপরাহ্ন ১৫, মার্চ ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A
নুরুল হক মানিক (সাদা জার্সি)

নুরুল হক মানিক (সাদা জার্সি)

রানার-চ্যানেল আই বিচ ফুটবলের ষষ্ঠ আসরের উদ্বোধনী ম্যাচে চট্টগ্রাম মাস্টার্সকে ৭-৪ গোলে হারিয়েছে মোহাডেমডান মাস্টার্স। মোহামেডানের হয়ে হ্যাটট্রিক করেন নুরুল হক মানিক।

বাংলাদেশের ফুটবল এবং পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও ওয়াফ (ফুটবলের জন্য আমরা)-এর সহযোগিতায় চ্যানেল আই আয়োজন করে এই বিচ ফুটবলের আসর।

তিন কোয়ার্টারে (১০ মিনিট) ভাগ করে দলগুলো প্রতিটি ম্যাচে অংশ নিবে। বৃহস্পতিবার ম্যাচ শুরু হওয়ার আগে নেপাল দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিন মোহামেডান মাস্টার্স এগিয়ে যায় প্রথমার্ধের শুরুতে। নুরুল হক মানিক দারুণ এক গোল করে দলকে এগিয়ে দেন। এই অর্ধে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়েও হাতছাড়া করে দলটি।

দ্বিতীয়ার্ধের শুরুতে দারুণ দুটি সুযোগ থেকে ব্যবধান কমাতে ব্যর্থ হয় চট্টগ্রাম মাস্টার্স। গুছিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোলটি হজম করে বন্দরনগরীর দলটি। এবার গোল করেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার আলফাজ।

দ্বিতীয়ার্ধের সাত মিনিটের মাথায় আরমান আজিজ চট্টগ্রাম মাস্টার্সের হয়ে এক গোল শোধ দেন। মিনিট তিনেক পর দলকে সমতায় ফেরান সেই আরমানই। এবার দূরপাল্লার শটে মোহামেডানের গোলরক্ষক নিজামকে বোকা বানান তিনি। মাঝমাঠ থেকে বল ধরে গোলে চোখ রেখে ডানদিকের পোস্ট ঘেঁষে শট নেন।

Reneta

খেলা যখন সমতায় শেষ হওয়ার দিকে। ঠিক তখন নিজের দ্বিতীয় গোলটি করে মোহামেডানকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন মানিক। পরে চট্টগ্রামকে আবার সমতায় ফেরান মিন্টু।

তৃতীয়ার্ধের শুরুতে মোহামেডান এগিয়ে যায় আরেকবার। দুই মিনিট বাদে তৌহিদুল চট্টগ্রামকে সমতায় ফেরান।

মোহামেডান তিন মিনিট বাদে ব্যবধান ৫-৪ করে ফেলে। এবার বাঁ-দিক থেকে উঠে এসে বাঁ-পায়ের শটে গোল করেন খোকন দাস। মোহামেডানকে ৬-৪ গোলে এগিয়ে দেন দারুণ খেলা নুরুল হক মানিক, হয়ে যায় হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে বল ধরে আয়েসি ভঙ্গিতে ডান বারে চোখ রেখে বল জালে জড়ান।

খেলা শেষ হওয়ার কিছুক্ষণ আগে মোহামেডানের সপ্তম গোলটি করেন সাব্বির। তাতেই বড় জয় নিশ্চিত হয়।

ছবি: ওবায়দুল হক তুহিন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin1

সর্বশেষ

গাণিতিক বার্তায় যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান

এপ্রিল ১৩, ২০২৬

কান্নাভেজা চোখে মাঠ ছাড়লেন আর্জেন্টাইন ডিফেন্ডার, বিশ্বকাপ শঙ্কায়?

এপ্রিল ১৩, ২০২৬

ক্রাউন প্লাজায় বৈশাখী মেলা ও খাদ্য উৎসব ‘এসো হে বৈশাখ’

এপ্রিল ১৩, ২০২৬

বালেন শাহের চমক: নেপালের মন্ত্রিসভার সদস্যদের সম্পদের তথ্য প্রকাশ

এপ্রিল ১৩, ২০২৬

হজ পালনে হজ ভিসাই একমাত্র অনুমোদিত ভিসা: সৌদি হজ মন্ত্রণালয়

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT