চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানসিক চাপ কমাতে’ লাইক সংখ্যা লুকালো ইনস্টাগ্রাম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৯
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
ইনস্টাগ্রাম-লাইক-লাইকের সংখ্যা

জনপ্রিয় ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম ব্যবহারকারীর ওপর থেকে ‘মানসিক চাপ কমাতে’ বেশ কিছু দেশে পোস্টে পাওয়া লাইকের সংখ্যা লুকিয়ে রাখছে।

বৃহস্পতিবার থেকেই এই পরীক্ষামূলক কাজটি করছে ইনস্টাগ্রাম। ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কেমন হয় বা তারা এটি কীভাবে গ্রহণ করে তার ওপর নির্ভর করে সিদ্ধান্তটি পরিবর্তন বা চূড়ান্ত করা হবে।

লাইক সংখ্যা সরিয়ে ফেলার বদলে অস্ট্রেলিয়া এবং জাপানসহ বেশ কয়েকটি দেশের ইনস্টাগ্রামাররা অন্যদের পোস্টের নিচে শুধু লাইকদাতা একজনের নাম এবং পাশে ‘and others’ (এবং অন্যরা) লেখা দেখতে পাবেন।

Banglabid

তবে নিজের পোস্টে কতগুলো লাইক পেলেন তা দেখতে পাবেন প্রত্যেক ব্যবহারকারীই।

বিবিসি জানিয়েছে, এই পরীক্ষাটি প্রথমে শুধু কানাডাতে গত মে মাসে শুরু করেছিল ইনস্টাগ্রাম। এখন তা শুরু করা হলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, জাপান এবং ব্রাজিলে।

বাংলাদেশ আপাতত এই পরীক্ষার অধীনে নেই।

Reneta

বিভিন্ন গবেষণার ভিত্তিতে একাধিকবার এ তথ্য উঠে এসেছে যে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে লাইক-কমেন্ট কম পেলে তা এসব মাধ্যম ব্যবহারকারী, বিশেষ করে কমবয়সী ব্যবহারকারীদের মধ্যে হীনম্মন্যতা ও অপূর্ণতার অনুভূতি তৈরি করে।

সেখান থেকে এক পর্যায়ে তাদের অনেকে হতাশায় ডুবে যায়, যা থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটারও নজির রয়েছে।

এ ধরনের মানসিক চাপ কমানোর চেষ্টা হিসেবেই লাইকের সংখ্যা লুকানোর পদক্ষেপটি নেয়া হয়েছে বলে বিবিসি’কে জানিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।

ইনস্টাগ্রামের বর্তমান মালিক প্রতিষ্ঠান ফেসবুকের অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অঞ্চলের নীতিমালা বিষয়ক পরিচালক মিয়া গারলিক এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আশা করছি এই পরীক্ষা একটি পোস্ট কতগুলো লাইক পেল সেই চাপ থেকে পোস্টদাতাকে মুক্তি দেবে, যেন আপনি নিজের ভালোবাসার জিনিসগুলো শেয়ার করার দিকেই শুধু মনোযোগ দিতে পারেন।’

তিনি বলেন, এই পরীক্ষার উদ্দেশ্য হলো ব্যবহারকারীকে কেউ বিচার বা যাচাই করছে, এমন অনুভূতি থেকে কিছুটা হলেও মুক্তি দেবে। এছাড়া এই পরিবর্তনটি মানুষকে লাইকের প্রতি কম এবং নিজেদের গল্প বলার প্রতি বেশি মনোযোগ দিতে সাহায্য করছে কিনা তা ইনস্টাগ্রামকে জানাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইনস্টাগ্রাম
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ছয় নায়কের বিপরীতে একাই শবনম!

পরবর্তী

লোকার্নোতে বিরল অর্জনের অপেক্ষায় ‘প্যারাসাইট’ অভিনেতা

পরবর্তী

লোকার্নোতে বিরল অর্জনের অপেক্ষায় 'প্যারাসাইট' অভিনেতা

মিন্নি-জামিন আবেদন নামঞ্জুর

মিন্নির আইনজীবী না পাওয়া নজীরবিহীন ঘটনা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

‘রেলস্টেশনে প্রবেশের সুযোগ কোনো অনুগ্রহ নয়, এটি অধিকার’

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৫৩

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিজেপির সহসভাপতি পদে বহাল এএমইউ’র সাবেক উপাচার্য তারিক মনসুর

আগস্ট ১৮, ২০২৬

বাংলাদেশ-ভারত বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর গুরুত্বারোপ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT