চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘মানসিক’ কারণে ক্রিকেট থেকে দূরে আরেক অজি ক্রিকেটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন নিক ম্যাডিনসন। অস্ট্রেলিয়া ‘এ’ দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি। ১১ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে তিনদিনের ম্যাচে নামার কথা রয়েছে অজি ‘এ’ দলের।

২৭ বছরের ম্যাডিনসন অস্ট্রেলিয়ার দ্বিতীয় ক্রিকেটার যিনি কয়েক সপ্তাহের ব্যবধানে ‘মানসিক স্বাস্থ্যজনিত’ সমস্যার কারণে ক্রিকেট থেকে বিরতি নিলেন। এর আগে ৩১ অক্টোবর ক্রিকেট থেকে অনির্দিষ্ট সময়ের জন্য বিরতি নেন গ্লেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে মাঝপথেই সরে দাঁড়ান মারকুটে এই ব্যাটসম্যান।

ম্যাডিনসন সরে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলে ডাকা হয়েছে ক্যামেরুন বেনক্রফটকে। ‘এ’ দলের কোচ গ্রিমি হিক বলেছেন, স্কোয়াড থেকে ম্যাডিনসনের নাম প্রত্যাহারের সিদ্ধান্তকে পুরোপুরি সমর্থন করছেন তারা।

মানসিক স্বাস্থ্য সমস্যার কারণে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ম্যাডিনসনকে বিরতি নিতে হল। ২০১৬তে অস্ট্রেলিয়া টেস্ট দলে ডাক পেয়ে মাত্র তিনটি ম্যাচ খেলেন। কিন্তু ২০১৭’র শুরুতেই তাকে ক্রিকেট থেকে বিরতিতে যেতে হয়।

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অভিনেতা-প্রযোজক ডিপজল এবার পরিচালনায়

পরবর্তী

বলিউড বাদশার সঙ্গে সৃজিত-মিথিলা

পরবর্তী

বলিউড বাদশার সঙ্গে সৃজিত-মিথিলা

রায়ে সন্তোষ প্রকাশ আজমির শরিফ দরগাহর

সর্বশেষ

ছবি: সংগৃহীত

থাইল্যান্ডের ভিসায় নতুন নিয়ম, ৩১ আগস্ট থেকে লাগবে ২ নথি

আগস্ট ৩০, ২০২৬

ধ্বংসস্তূপ থেকে অবিশ্বাস্যভাবে উদ্ধার হওয়া শিশুর সঙ্গে বাবা-মায়ের পুনর্মিলন

আগস্ট ৩০, ২০২৬

জুলাইয়ে বৈদেশিক ঋণ ছাড়ের চেয়ে পরিশোধ দ্বিগুণের বেশি

আগস্ট ৩০, ২০২৬

ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু: গ্রেপ্তার আসামিদের নিয়ে যা জানাল র‌্যাব

আগস্ট ৩০, ২০২৬

সিনিয়র স্কোরার সাইয়েদুরের মৃত্যুতে বিসিবির শোক

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT