চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবিক সহায়তায় সেনা, বিমান ও নৌবাহিনী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০২ অপরাহ্ণ ০৯, মে ২০২১
বাংলাদেশ
A A
সেনা ও নৌবাহিনী সদস্যরা মানবিক সহায়তায় খাদ্য বিতরণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা মোকাবেলায় দেশব্যাপী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য সেনা, বিমান ও নৌবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত রয়েছে।

আজ রোববার সেনাবাহিনী সেনানিবাস সংলগ্ন বমকা এবং পল্লিবিদ্যুৎ এলাকায় অসহায় দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে। বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে পাঞ্জাবি, টুপি ও ঈদ সামগ্রী বিতরণ করে। খুলনা, মোংলা ও পটুয়াখালীর দুঃস্থ মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য দেওয়া হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাপ্রধান আজিজ আহমেদের নির্দেশনায় সাভার সেনানিবাস সংলগ্ন বমকা এবং পল্লিবিদ্যুৎ এলাকায় সর্বমোট ৩৬৫ টি পরিবারের মধ্যে চাল, ডাল, চিনি, তৈল, আটা ছোলা, আলু, পেঁয়াজ, সাবান ও লবণ সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী বিতরণ করে সেনাবাহিনী।

বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিক নির্দেশনায় বিমান বাহিনী ঘাঁটি শেখ হাসিনা, কক্সবাজার কর্তৃক বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার ২৮৫ জন এতিম ও দুস্থ ছাত্র-ছাত্রীদের মাঝে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী, পাজামা, টুপি ও থ্রী-পিচসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

সেনা, বিমান ও নৌবাহিনী মানবিক সহায়তা প্রদান করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও, বিমান বাহিনী ঘাঁটি পাহাড়কাঞ্চনপুর, টাঙ্গাইল বিএএফ শাহীন কলেজ প্রাঙ্গণে টাঙ্গাইলের বিভিন্ন মাদ্রাসার ১২৬ জন এতিম ও দুস্থ শিশুদের মাঝে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবী ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

চলমান লকডাউনে সাধারণ মানুষের জীবিকা বাধাগ্রস্ত হওয়ায় প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে এসকল খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা।

খুলনা রেলওয়ে স্টেশন সংলগ্ন ও খুলনা শহর এলাকায় দুঃস্থ ও অসহায় ৬০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খুলনার লবনচরাস্থ নৌঘাঁটি সোলামের লবনচরা এলাকায় ৩০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সেনা ও নৌবাহিনী সদস্যরা নদীতে মানবিক সহায়তা প্রদান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়া দেশব্যাপী মানবিক সহায়তার অংশ হিসেবে কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট এর তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি জেলেপাড়া ও মোংলা তৎসংলগ্ন এলাকায় ৩৩০ কর্মহীন ও ছিন্নমুল পরিবারের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়।

পাশাপাশি বানৌজা মংলা কর্তৃক মোংলা ফেরিঘাট, বুড়িরডাঙ্গা ও চাঁদপাই এলাকায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এছাড়া পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ নৌবাহিনী ঘাঁটি শের-ই-বাংলা লালুয়া ইউনিয়নের দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে অনুর্রপ খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, তেল, আটা, ছোলা, লবণ, সেমাই, চিনি ও নগদ অর্থসহ বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

ট্যাগ: আইএসপিআর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

অনলাইনে নারীর নিরাপত্তায় ফেসবুক ও ইউএন উইমেনের যৌথ উদ্যোগ 

পরবর্তী

বিশ্ব মা দিবস: সন্তান ও মা

পরবর্তী
দুই ব্যক্তি, একজন পুরুষ ও একজন নারী, আলাদা পরিবেশে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব মা দিবস: সন্তান ও মা

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিনের দেহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়াকাটা সৈকতে ভেসে এসেছে মৃত ডলফিন

সর্বশেষ

ছেলেদের বিপক্ষে খেলে এশিয়া কাপের প্রস্তুতি পাকিস্তানের মেয়েদের

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT