সিরিয়ার অবরুদ্ধ সাতটি এলাকায় মানবিক সহায়তা পাঠানোর অনুমতি দিয়েছে দেশটির সরকার। জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, ইদলিব প্রদেশ এবং রাজধানী দামেস্ক ও তার আশপাশের দুর্গত এলাকাগুলোতে যত দ্রুত সম্ভব জরুরি ত্রাণ সহায়তা পাঠানো হবে।
এ বিষয়ে মঙ্গলবার সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেমের সঙ্গে দামেস্কে বৈঠক করেন জাতিসংঘের বিশেষ দূত স্টেফান দ্যে মিস্তুরা।
জাতিসংঘের হিসেব অনুযায়ী যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিভিন্ন এলাকায় অবরুদ্ধ অবস্থায় রয়েছে প্রায় ৫ লাখ মানুষ। এদের মধ্যে প্রায় এক লাখ মানুষ ভয়াবহ খাদ্য সংকটে রয়েছে ।






