চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচার রোধে অস্ট্রেলিয়া সীমান্ত নিরাপত্তা জোরদার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ২৬, সেপ্টেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মানবপাচার প্রতিরোধে অস্ট্রেলিয়া তাদের সামুদ্রিক সীমানার নিরাপত্তা আরো জোরদার করেছে। এর মধ্যে রয়েছে আকাশপথে নজরদারি বাড়ানো এবং সমুদ্রপথে টহল বাড়ানো।

বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশন এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ২০১৩ সালে সবচেয়ে কঠোর সীমান্ত নীতি গ্রহণ করার পর থেকে অস্ট্রেলিয়া সফলভাবে মানবপাচার শনাক্ত করেছে ও বাধা দিয়েছে। সমুদ্রে ৩৩টি মানবপাচার নৌকা বাধা দেয়া হয়েছে, যাতে করে ৮২৭জন বিভিন্ন দেশ থেকে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে চেয়েছিল তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

সম্প্রতি ভিয়েতনাম থেকে একটি নৌকায় করে ১৭ জনকে পাচার করে অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করে। এই ঘটনা নতুন করে মানবপাচারে হুমকি মোকাবেলার অবিরাম নজরদারি এবং আন্তর্জাতিক সহযোগিতার কথা মনে করিয়ে দেয়।

এর পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার সীমান্ত নিরাপত্তা আবারও জোরদার করতে সীমান্ত বাহিনী থেকে সম্পদ এবং রয়েল অস্ট্রেলিয়ান নৌবাহিনীর কাছে অতিরিক্ত সহায়তা চেয়ে রয়েল বিমান বাহিনীকে দায়িত্ব দেয়া হয়েছে। সন্দেহজনক যেকোন নৌকা অস্ট্রেরিয়ার সামুদ্রিক সীমান্তে দেখা গেলেই এই বাহিনী ব্যবস্থা গ্রহণ করবে।

এছাড়াও সমুদ্র তীরবর্তী এলাকাগুলোতে মানবপাচার বন্ধ করতে দেশটির ফেডারেল পুলিশ বাহিনীকে দৃঢ় করা হয়েছে।

Reneta

অতীতে সমুদ্রপথে অবৈধভাবে অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে গিয়ে ১২ শতাধিক লোক মৃত্যুবরণ করেছে। এসব ঘটনার পুনরাবৃত্তি রোধ করতেই সমুদ্রে নিরাপত্তা জোরদার করতে এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়ামানবপাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল, নকআউটে সঙ্গী মরক্কো

জুন ২৫, ২০২৬

ভিনির জোড়া গোল, নেইমারের ফেরা, স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

নেইমারকে বেঞ্চে রেখে স্কটল্যান্ডের বিপক্ষে নামছে ব্রাজিল

জুন ২৫, ২০২৬

কানাডাকে সঙ্গী করে নকআউটে সুইজারল্যান্ড, অপেক্ষায় বসনিয়া

জুন ২৫, ২০২৬

প্রতিকূল আবহাওয়ায় ব্রাজিল ম্যাচ স্থগিত হলে, মরক্কোর খেলাও কি বন্ধ থাকবে?

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT