চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মানবপাচাররোধে হয়রানির শিকার হচ্ছেন প্রতিরোধকারীরাই

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
৩:২৯ পূর্বাহ্ণ ১০, মে ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

মানবপাচাররোধে পুলিশের অভিযানে বন্দুকযুদ্ধে শনিবার রাতে কক্সবাজারে এক ‘পাচারকারীর’ নিহত হয়েছে। কক্সবাজারের বিভিন্ন গ্রামে মানবপাচাররোধে যারা কাজ করছেন তারা দালালদের হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

কক্সবাজারের উখিয়ার জালিয়াপালং-এর সোনাপাড়া গ্রামের পাশ দিয়ে যাওয়া রেজুখাল দীর্ঘদিন ধরে ব্যবহার হচ্ছিল মানবপাচারের রুট হিসেবে। দু’বছর আগে মানবপাচার অনেক বেশি বেড়ে গেলে স্থানীয় মুরব্বিদের নিয়ে প্রতিরোধ কমিটি তৈরি করে কিছু সচেতন যুবক। তারা গ্রামবাসীর মধ্যে অবৈধপথে বিদেশ না যাওয়ার বিষয়ে সচেতনতা তৈরি করতে গেলে দালালদের হামলার শিকার হন। মামলাও হয় তাদের নামে।

মানবপাচার প্রতিরোধ কমিটির সদস্য সচিব হামিদ বলেন, একবার পাচারকারীদের নাম বলায় তার নামে ৩টি মামলা হয়েছে। এবার নাম বললে তাকে মেরে ফেলবে দালালরা। প্রায় রাতেই তাকে মেরে ফেলার হুমকি দেয় দালাল-পাচারকারীরা।

Banglabid

পাচার হওয়ার পরও যারা ফিরে আসতে পেরেছেন তারা পাচারকারীদের নির্যাতনের বর্ণনা দিয়েছেন। ট্রলারে করে পাচারের সময় নারীদের ওপরও নির্যাতন চালাতো পাচারকারীরা।

পুলিশের দাবি মানবপাচাররোধে তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন।

পুলিশ সুপার শ্যামল কান্তি নাথ বলেন, ফিরে আসা পাচারকারীরা কোন দেশে গেছেন তা তারা ঠিকভাবে বলতে পারেননি। পুলিশ এখন সব কিছু খতিয়ে দেখছে। কারা এর সঙ্গে সম্পৃক্ত তাও তদন্ত করছে পুলিশ। সন্দেহভাজনদের বিরুদ্ধে ইতিমধ্যেই আইনগত ব্যবস্থা নেয়া শুরু করেছেন তারা।

Reneta

তিনি আরো বলেন, যারা এখন পর্যন্ত গ্রেফতার হয়নি তাদের গ্রেফতার করার জন্য পুলিশ এখনও অভিযান অব্যহত রেখেছেন। মানবপাচারকারীরা প্রায় পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ কঠোরতার সঙ্গে জনগণকে সাথে নিয়ে মানবপাচারের মত জঘন্য অপরাধ রোধের চেষ্টা করে যাচ্ছেন।

বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হওয়ার পর দালালদের বিরুদ্ধে পুলিশ অভিযান চালাচ্ছে। জালিয়াপালংয়ে সোনারপাড়ায় শনিবার রাতের অভিযানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে জাফর মাঝি নামে এক দালালের।

এই ঘটনায় আহত হন দুই পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধারের দাবি করেছে পুলিশ। এর আগে গত ৮ মে কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন চিহ্নিত তিন মানবপাচারকারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কক্সবাজারমানবপাচার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভুলের কারণে আবারও পাস হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বিল

পরবর্তী

স্বাচ্ছন্দ্যের জীবনের জন্য প্রয়োজন মাঝারী ও বড় ঋণ: অর্থমন্ত্রী

পরবর্তী

স্বাচ্ছন্দ্যের জীবনের জন্য প্রয়োজন মাঝারী ও বড় ঋণ: অর্থমন্ত্রী

পলাতকদের গ্রেফতার না করায় ট্রাইব্যুনালের অসন্তোষ

সর্বশেষ

পদক্ষেপ স্কুলের আয়োজনে বিজ্ঞান মেলা

আগস্ট ২০, ২০২৬

বঙ্গভবনে বিদায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার

আগস্ট ২০, ২০২৬

মহাসচিব হিসেবে মির্জা ফখরুলকে নেতাকর্মীদের আবেগঘন বিদায়

আগস্ট ২০, ২০২৬

রবিনসন শোনালেন টাংয়ের সঙ্গে বল কেটে ভাগ করে নেয়ার সেই গল্প

আগস্ট ২০, ২০২৬

চাঁদাবাজির প্রতিবাদে সন্দ্বীপে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় ঘাটেই মৃত্যু বীর মুক্তিযোদ্ধার

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT