স্বাস্থ্য

মানবদেহে প্রথমবারের মতো শূকরের হৃৎপিণ্ড সফল প্রতিস্থাপন

অসুস্থ রোগী ও ডাক্তার হাসপাতাল কক্ষে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অসুস্থ রোগী হাসপাতাল বিছানায়, পাশে ডাক্তার, রোগীর জন্য চিকিৎসা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডেভিড বেনেট নামে যুক্তরাষ্ট্রের ৫৭ বছর বয়সী এক ব্যক্তির শরীরে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে সর্বপ্রথম শূকরের হৃৎপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে।

প্রায় ৭ ঘন্টার দীর্ঘস্থায়ী অপারেশনের ধকল সামলিয়ে তৃতীয় দিনে ওই ব্যক্তি সুস্থ আছেন বলে জানিয়েছে বিবিসি।

বেনেটের জীবন বাঁচাতে অন্য কোন উপায় না থাকায় এ ধরণের পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন চিকিৎসকরা। জীনগতভাবে ধরণে মিল থাকায় শরীরে শূকরের হৃৎপিণ্ড স্থাপন করা গেলেও তিনি কত দিন সুস্থ থাকতে পারবেন, এ ব্যাপারে নিশ্চিত করে কোন তথ্য দিতে পারেননি চিকিৎসকরা।

শল্যচিকিৎসকরা মানবদেহে প্রথমবারের মতো শূকরের হৃৎপিণ্ড সফলভাবে প্রতিস্থাপন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বিভিন্ন কারণে  মানব দেহ থেকে অঙ্গ প্রতিস্থাপনের অযোগ্য থাকায় বেনেটের জীবন নিয়ে শঙ্কা ছিল। এ বিষয়ে বেনেট বলেছেন: আমি জানি এ ধরণের অপারেশনের সিদ্ধান্তটি অন্ধকারে ঢিঁল ছোড়ার মতো একটা পদক্ষেপ ছিল, কিন্তু এ ছাড়া আর কোন উপায় ছিল না।

ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড’র মেডিকেল সেন্টারের ডাক্তারগণ এ কারণে তার বিশেষ এই অপারেশনের অনুমোদন দেন।
এই অপারেশনের মাধ্যমে পৃথিবীতে অঙ্গ প্রতিস্থাপনের সংকট অনেকটা দূর হবে বলে মন্তব্য করেন সার্জন বার্তলে গ্রিফিথ।

অঙ্গ প্রতিস্থাপনের অভাবে যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১৭ ব্যক্তি মারা যান।

এর আগে ২০২১ সালের অক্টোবরে শূকরের শরীর থেকে কিডনি নিয়ে মানবদেহে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছিল।

বিষয়:হৃৎপিণ্ড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…