চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদ্রিদ ডার্বিতে সুয়ারেজকে পাওয়ার স্বস্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৫ অপরাহ্ণ ০১, মার্চ ২০২১
ফুটবল, স্পোর্টস
A A
মাদ্রিদ ডার্বিতে সুয়ারেজের উপস্থিতি ফুটবল ম্যাচের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

লা লিগা, কোপা ডেল রে, চ্যাম্পিয়ন্স লিগ- সবমিলিয়ে স্প্যানিশ শীর্ষ সারির দলগুলোর ব্যস্ত সূচি যাচ্ছে। লিগে শিরোপার দৌড়ে এগিয়ে থাকা অ্যাটলেটিকো সবশেষ জয়ে টেবিলের শীর্ষ আসনে থাকা আরও মজবুত করেছে। সেইসাথে কোচ ডিয়েগো সিমিওনের স্বস্তি, রিয়ালের বিপক্ষে আসন্ন মাদ্রিদ ডার্বিতে সেরা তারকা লুইস সুয়ারেজকে পাচ্ছেন তিনি।

ঘরের মাঠে আসছে ৭ মার্চ রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে অ্যাটলেটিকো। শিরোপার ফয়সালাও হয়ত অনেকটাই দৃশ্যমান হয়ে যাবে সেদিনের জয়-পরাজয়ের খতিয়ানে! গুরুত্বপূর্ণ ওই ম্যাচে সুয়ারেজকে না পাওয়ার শঙ্কায় ছিলেন সিমিওনে।

আসলে নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন সুয়ারেজ। উরুগুয়ে তারকার চারটি হলুদ কার্ড হয়ে গেছে চলতি লিগ মৌসুমে। আরেকটি হলেই নিয়মানুযায়ী এক ম্যাচ বসে থাকতে হবে। রোববার রাতে ভিয়ারিয়ালের মাঠে নেমেছিল অ্যাটলেটিকো মাদ্রিদ।

ভিয়ারিয়ালের বিপক্ষে জয়টা খুব দরকার ছিল অ্যাটলেটিকোর। জিতেছেও তারা, ২-০ গোলে। যেটি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে চেলসির বিপক্ষে হারসহ তিন ম্যাচ জয়শূন্য থাকার পর তোলা সাফল্য।

পরের ম্যাচই মাদ্রিদ ডার্বি। হলুদ কার্ডের জেরে নিষেধাজ্ঞার শঙ্কায় থাকা সুয়ারেজকে ভিয়ারিয়াল ম্যাচে তাই না খেলালেই খুশি থাকতেন সিমিওনে! কিন্তু না খেলিয়েও পারেননি।

জোয়াও ফেলিক্স যখন ৬৯ মিনিটে অতিথিদের দ্বিতীয় গোলটি এনে দিলেন, জয় যখন অনেকটাই নিশ্চিত, তার কিছুপর, ৭৬ মিনিটে সুয়ারেজকে তুলে নিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন সিমিওনে। তাতেই নিশ্চিত হয় মাদ্রিদ ডার্বিতে উরুগুয়ে তারকাকে পাচ্ছেন কোচ।

ঘরের মাঠে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার বিপক্ষে গুরুত্বপূর্ণ দুটি ম্যাচে চলতি মৌসুমে সুয়ারেজকে পাননি সিমিওনে। রিয়াল ম্যাচে অন্তত তেমন পরিস্থিতিতে পড়তে হচ্ছে না তাকে।

সবশেষ জয়ে ২৪ ম্যাচে ৫৮ পয়েন্টে স্প্যানিশ টেবিলের শীর্ষস্থানে আরও মজবুত করে জেঁকে বসেছে অ্যাটলেটিকো। এক ম্যাচ বেশি খেলে ৫৩ পয়েন্টে লা লিগার দুইয়ে বার্সেলোনা। অ্যাটলেটিকোর সমান ম্যাচে ৫২ পয়েন্টে তিনে রিয়াল মাদ্রিদ।

২০১৩-১৪ মৌসুমের পর ফের লা লিগা টাইটেল জয়ের জোর দাবিদার এবার অ্যাটলেটিকো। চলতি লা লিগায় সেরা রক্ষণের তকমা নিয়ে চলা দলটি ২৪ ম্যাচে মাত্র ১৬ গোল হজম করেছে লিগে। জিনেদিন জিদানের রিয়ালের বিপক্ষেও ধারাবাহিকতা ধরে রাখতে চান সিমিওনে।

ট্যাগ: অ্যাটলেটিকোজিদানমাদ্রিদ ডার্বিরিয়াললা লিগালিড স্পোর্টসসিমিওনেসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বীমা নিয়ে দুর্নীতি রোধে সতর্ক থাকতে প্রধানমন্ত্রীর আহ্বান

পরবর্তী

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

পরবর্তী
পুলিশের বাধার মুখে জনতার আন্দোলন, ঢাকায় শান্তিপূর্ণ প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

আর্টহাউস এশিয়ান ফিল্ম ফেস্টিভাল: সেরা ছবি ‘মায়ার জঞ্জাল’

সর্বশেষ

মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির

আগস্ট ২৫, ২০২৬

টানা তিন জয়ের পর বাংলাদেশের হোঁচট

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

কারখানা বন্ধের তথ্য নিয়ে বিভ্রান্তিতে দু:খ প্রকাশ সিপিডির

আগস্ট ২৫, ২০২৬

ফ্ল্যাট বিক্রিতে প্রতারণা: বিদিশা এরশাদ গ্রেপ্তার

আগস্ট ২৫, ২০২৬

হামজা-শামিতকে ছাড়াই আসিয়ান কাপের প্রাথমিক দল, চমক সৌরভ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT