পরিবেশ

মাদারীপুরে অবৈধ সিসা কারখানায় বিপন্ন পরিবেশ

অবৈধ সিসা কারখানা ধ্বংসের দৃশ্য, পরিবেশের ক্ষতি রোধে অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে অবৈধ সিসা কারখানা ধ্বংসের জন্য অভিযান চালানো হচ্ছে, পরিবেশের ক্ষতি রোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।. Channel i News – চ্যানেল আই নিউজ

মাদারীপুরের বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে সিসা ঢালাই কারখানা। অনুমোদনহীন এসব কারখানার বিষাক্ত গ্যাসে পরিবেশ দূষিত হচ্ছে, ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা। কারখানার রাসায়নিকে দূষণ ছড়াচ্ছে ফসলের ক্ষেতেও।

মাদারীপুরের বিসিক, ঘটকচর এবং শ্রীনদী’র এসব সিসা ঢালাই কারখানার জন্য বিভিন্ন এলাকা থেকে আনা হয় পুরনো ড্রাইসেল ব্যাটারি ও সিসাযুক্ত দ্রব্য। এগুলো পুড়িয়ে প্রথমে সিসা বের করা হয়। পরে চুল্লিতে ঢালাই করে করা হয় নতুন ব্যাটারিতে ব্যবহার উপযোগী।

স্থানীয়দের অভিযোগ, সিসা ঢালাই শুরু হলে বিষাক্ত গ্যাসে স্বাভাবিক শ্বাস নিতে কষ্ট হয়। কারখানার কেমিক্যালে এলাকার মাটি, পানি দূষিত হয়ে পড়ছে। আক্রান্ত হচ্ছে গবাদি পশুও।

এসব কারখানা মালিকরা প্রভাবশালী হওয়ায় প্রতিবাদ করার সাহস নেই স্থানীয়দের। তবে, ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশবাদীরা।

পরিবেশ বিপর্যয় ঠেকাতে দ্রুত এসব কারখানা বন্ধ করে দেয়ার কথা বলছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম।

পরিবেশ দূষণকারী অবৈধ সিসা ঢালাই কারখানা দ্রুত বন্ধ করা না গেলে এলাকা মানুষের বসবাসের অনুপযোগী হয়ে যাবে, আশঙ্কা স্থানীয়দের।

আরও দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:কারখানা দূষণ পরিবেশ সীসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…