চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদক সেবনের স্বীকারোক্তি আদায়ে শিক্ষার্থীকে মারধরে অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মী

সুব্রত গাইন সুব্রত গাইন
২:১৮ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৮
শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে গাঁজা সেবনের স্বীকারোক্তি আদায়ে ছাত্রলীগের নেতা কর্মীরা বেধড়ক মারধর করেছে বলে অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্‌স হলে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে আড়াইটা পর্যন্ত আটকে রেখে তাকে মারধর করা হয় বলে ওই শিক্ষার্থী দাবি করেছে।

ওই ঘটনায় ওই শিক্ষার্থীর চোখের কোণে গুরুতর জখম হওয়ায় সেখানে চারটি সেলাই লেগেছে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। শনিবার দিনব্যাপি ঘটনাটি চাপা থাকলেও সন্ধ্যায় জানাজানি হয়ে যায়।

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আব্দুর রহমান। সে বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পড়ালেখার পাশাপাশি তিনি রাজশাহীর একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে।

ভুক্তভোগীর তথ্যমতে ওই ঘটনায় অভিযুক্তরা হলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক আব্দুল্লাহিল কাফি, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল্লাহিল গালিব ও ছাত্রলীগ কর্মী শুভ্র দেব। বাকিদের পরিচয় জানা যায়নি।

হল সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আব্দুর রহমান নোট আনতে মাদার বখ্‌শ হলে বিভাগের এক সিনিয়র ভাইয়ের কাছে যায়। নোট নিয়ে আসার সময় হলের গেটে আসলে কাফি, গালিব, শুভ্রসহ কয়েকজন তাকে কোথায় গিয়েছিলো তা জানতে চায়। রহমান নোট নিতে এসেছিলো বলার পর তাকে চলে যেতে বলে পেছন থেকে কোমরে লাথি দেওয়া হয়। পরে হলের গেস্ট রুমে  নিয়ে ব্যাপক মারধর করে তারা। একপর্যায়ে তাকে হলে নিয়ে রড ও স্ট্যাম্প দিয়ে পেটানো হয়। এ সময় মারধরকারীরা রহমানকে ‘গাঁজা সেবন করেছি’, এই মর্মে স্বীকারোক্তি দিতে বলে।

ভুক্তভোগী আব্দুর রহমান বলেন, ‘আমি মাদকে সেবন করনি, এ কথা যতবার বলেছি তারা ততোবারই আমার ওপরে চড়াও হয়েছে। তারা জোর করে প্রাণনাশের হুমকি দিয়ে আমাকে স্ট্যাম্প ও রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে মাদক সেবন করেছি স্বীকারক্তি আদায় করে। আমি ভয়ে তাদের সামনে মাদক সেবন করেছি বলি, তারা সেই কথার ভিডিও মোবাইলে ধারন করে। এবং আমার কাছে থাকা কোম্পানির পাঁচ হাজার টাকা কেড়ে নেয়। মারধরের পরে তারা আমাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে রেখে চলে যায়।’

মারধর করে স্বীকারক্তি আদায়ের বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত আসাদুল্লাহিল গালিব বলেন, ‘হলে মাদক সেবনের পরিমাণ বেড়ে গেছে। তাই ছাত্রলীগের পক্ষ থেকে রাতে হলে মাদকবিরোধী অভিযান চলছিলো। রাত সাড়ে ১১টার দিকে হলের ছাদে কয়েকজনকে মাদক সেবন করতে দেখা যায়। পরে দলের জুনিয়র কয়েকজন কর্মী তাদের ধাওয়া দেয়। বাকি সবাই পালিয়ে গেলেও আব্দুর রহমান পালাতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে চোখে আঘাত পায়। পরে আমরা তাকে আটক করে চড়-থাপ্পড় দিয়ে হল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘শুনেছি মাদার বখ্‌শ হলে মাদক সেবন করায় একজনকে আটক করেছে। তবে মারধরের কোন ঘটনা ঘটেনি। কয়েকজন হলের ছাদে গাঁজা সেবন করছিলো। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের আটক করে হল কর্তৃপক্ষের হাতে তুলে দেয়।’

জানতে চাইলে হল প্রাধ্যক্ষ আব্দুল আলিম বলেন, ‘ ছাত্রলীগের নেতাকর্মীরা এক শিক্ষার্থীকে মাদক সেবন করতে দেখে মারধর করেছে শুনেছি। পরে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। আমি খোঁজ-খবর নিচ্ছি। যারা এর সাথে জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।’

এর আগেও ছাত্রলীগের নেতাকর্মীরা শহীদ সোহরাওয়ার্দী হলে ইন্টারনেট সংযোগ নেয়াকে কেন্দ্র করে এক শিক্ষার্থীর কক্ষে ভাংচুর করে।

ট্যাগ: ছাত্রলীগমাদক সেবনরাজশাহী বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কারখানার পানি খেয়ে শ্রমিক মৃত্যুর গুজবে মহাসড়ক অবরোধ

পরবর্তী

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়: ওবায়দুল কাদের

পরবর্তী
ফাইল ছবি

আওয়ামী লীগকে বাদ দিয়ে জাতীয় ঐক্য সম্ভব নয়: ওবায়দুল কাদের

ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী

সর্বশেষ

ভারতীয় মডেল খুন, অভিযোগের তীর জিম প্রশিক্ষকের দিকে!

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত।

জেলের সঞ্চিত প্রায় ২৫ লাখ টাকা মুহুর্তেই পুড়ে ছাই

আগস্ট ২৭, ২০২৬

মুক্তির প্রথম দিনেই ১০১ কোটি, যশের ‘টক্সিক’ ঝড়

আগস্ট ২৭, ২০২৬
ছবি: বিচারপতি মো. হাবিবুল গনি (সংগৃহীত)।

বিচারপতি হাবিবুল গনিকে আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ

আগস্ট ২৭, ২০২৬

রাশিয়ার আমুর গ্যাস রাসায়নিক কমপ্লেক্সে আগুন, নিহত ৭

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT